× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুমানোর আগে ত্বক পরিষ্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৪:৫৬ পিএম

ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করা কেন জরুরি

ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করা কেন জরুরি

বাইরে থেকে ফিরে ত্বক পরিষ্কার করা অনেক সময়ই বেশ ক্লান্তিকর লাগে। অথচ এই একটি অভ্যাসই ত্বককে ভালো রাখবে। রাতে ঘুমানোর আগে যদি এই কাজটি করা না হয়, তাহলে সৌন্দর্যের জন্য যত কিছুই করা হোক না কেন, শেষ পর্যন্ত কোনো লাভই হবে না। চলুন জেনে নিই মেকআপ তোলা শেষে ত্বকের কী কী উপকার হয়- 

ত্বক পরিষ্কার ও অক্সিজেনেটেড থাকে

মেকআপ বা সানস্ক্রিন পরিষ্কার করা মানে ত্বক ভালোভাবে ক্লিন ও অক্সিজেনেটেড থাকা। মুখ ভালো করে পরিষ্কার না করলে সেলুলার অক্সিজেনেশন (ত্বকে অক্সিজেন প্রবেশ) প্রসেস বাধাগ্রস্ত হয়। খালি চোখে দেখে হয়তো ব্যাপারটি ভালোভাবে বোঝা যায় না। কিন্তু ধীরে ধীরে ত্বকের ক্ষতি হতে থাকে।

বয়সের ছাপ ধীরে পড়ে 

মেকআপ প্রোডাক্টসে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে। এগুলো ভালোভাবে ক্লিন না করলে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে বয়সের ছাপ পড়তে পারে। এই সমস্যা কমানোর জন্য রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করতে হবে।

ব্রণ ওঠার আশঙ্কা কমে

ত্বকে ব্রণ দেখার সঙ্গে সঙ্গে আঁতকে উঠি আমরা! সমস্যা কিন্তু আসলে মেকআপ প্রোডাক্টে নয়, মূল সমস্যা তৈরি হয় রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার না করায়। ব্রণকে দূরে রাখার জন্য ত্বক পরিষ্কার রাখা সবচেয়ে বেশি জরুরি। মেকআপ যদিও ত্বকের খুঁত ঢেকে রাখে, তবুও রাতে ঘুমানোর আগে সেগুলো তুলে ফেলা উচিত। ত্বকের ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে ফেসিয়াল ক্লেনজিং।

ডার্ক সার্কেলের সমস্যা কমে যায়

চোখে আই মেকআপ বেশি সময় রাখলে ডার্ক সার্কেলের সমস্যা বাড়তে পারে। রাতে আই মেকআপ ভালোভাবে ক্লিন করে ঘুমালে এই সমস্যা অনেকখানি কমে যায়। কয়েক মিনিট সময় নিয়ে চোখের মাশকারা আর আই মেকআপ তুলে ফেললে দেখবেন কত আরাম লাগছে।

চোখে ইনফেকশন হওয়ার আশঙ্কা কমে যায়

মেকআপ মানেই চোখের জন্য আলাদা সাজসজ্জা। স্মোকি আই অথবা কালারফুল শ্যাডো দিয়ে সাজানো হয় চোখ। রাতে ঘুমানোর আগে যদি চোখ ভালোভাবে ক্লিন না করা হয়, তাহলে ইনফেকশন হওয়ার আশঙ্কা দেখা দেয়। পাপড়িতে লাগানো মাশকারা থেকে শুরু করে শ্যাডোÑ এর কোনো একটি অংশ যদি চোখের ভেতরে ঢুকে যায় তাহলে চোখে ইরিটেশন, চোখ লাল হওয়াসহ নানা ধরনের ইনফেকশন হতে পারে। তাই আই মেকআপ প্রোপারলি ক্লিন করার অর্থ হচ্ছে চোখে ইনফেকশন হওয়ার আশঙ্কা কমে যাওয়া।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়

ত্বক থেকে মেকআপ তুলে ফেলা মানে ত্বকে সঠিকভাবে অক্সিজেন আর নিউট্রিশন প্রবেশ করার পদ্ধতি সহজ করে দেওয়া। এ ছাড়া বাড়ে ত্বকের উজ্জ্বলতা। মেকআপ নিয়মিত না তুললে আপনি নিজেই খেয়াল করবেন ত্বক কেমন ডাল আর ডিহাইড্রেটেড দেখাচ্ছে।

আইল্যাশ ভালো থাকে

আই মেকআপের মাশকারা যদি পরিষ্কার না করা হয় তাহলে ডিহাইড্রেশন বেড়ে যায়, যার কারণে চোখের হেয়ার ফলিকল দুর্বল হতে থাকে। এতে ধীরে ধীরে পাপড়ি দুর্বল হয়ে ভেঙে যাওয়া শুরু হয়। এই পরিস্থিতির মুখোমুখি না হতে চাইলে অবশ্যই রাতে ঘুমানোর আগে মাশকারা উঠিয়ে ফেলতে হবে।

ঠোঁটের কোমলতা বাড়ে

মুখের ত্বকের অন্যান্য জায়গার চেয়ে ঠোঁটের আশপাশ কিন্তু বেশি কোমল হয়। ঠোঁট কোমল ও হাইড্রেটেড রাখতে প্রয়োজন বাড়তি একটু যত্নের। যদি লিপস্টিক না তোলা হয়, তাহলে ঠোঁট ময়েশ্চার হারায়, শুষ্ক হয়ে যায়, দেখে মনে হয় চামড়া উঠে যাচ্ছে। রাতে ঘুমানোর আগে লিপস্টিক পরিষ্কার করলে ঠোঁট নরম ও কোমল থাকে।

অ্যালার্জি থেকে ত্বক সুরক্ষিত থাকে

লং টাইম যদি সানস্ক্রিন দিয়ে বা মেকআপ করে থাকা হয়, তাহলে মেকআপ প্রোডাক্টে থাকা বিভিন্ন উপাদানের কারণে ত্বকে অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। রাতে সঠিকভাবে ত্বক পরিষ্কার করলে ডার্মাটিটিস বা একজিমার মতো অ্যালার্জি থেকে ত্বক নিরাপদ থাকবে।

পরের দিনের বিউটি রুটিন সহজ হয়

আগের রাতে যদি ফেসিয়াল কেয়ার ভালোভাবে করা হয়, তাহলে পরের দিন বিউটি রুটিন শুরু করা সহজ হয়। ঘুম থেকে ওঠার পর স্কিন ক্লিন থাকলে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, নতুন করে মেকআপ প্রোডাক্টের ব্যবহার সবকিছু সুন্দর করে করা সহজ হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা