প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৭:০৩ পিএম
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হচ্ছে “দাস্তরখান-এ-আওধ” — আওধের খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপন
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর একটি স্বনামধন্য প্রপার্টি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট আগামী ৮ থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে “দাস্তরখান-এ-আওধ”—আওধের সমৃদ্ধ খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের এক বিশেষ উদযাপন। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক-এ আয়োজিত এই বিশেষ ডিনার বুফেতে অতিথিরা উপভোগ করবেন আওধের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় নানা পদ।
আওধের রাজকীয় রান্নাঘরের অনুপ্রেরণায় সাজানো এই আয়োজনে থাকছে বিশেষ কিছু সিগনেচার পদ। এর মধ্যে রয়েছে দৌলত কি চাট, গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানি, বাঘার-এ-বেগুন, শাহী টুকরা এবং বাদাম কা হালুয়া। এর পাশাপাশি থাকবে আরও বিভিন্ন ধরনের আওধি অনুপ্রাণিত খাবার, যা অতিথিদের সামনে তুলে ধরবে এই অঞ্চলের সমৃদ্ধ কুলিনারি ঐতিহ্য।
জনপ্রতি ৮,৯৯৯ টাকা নেট মূল্যের এই ডিনার বুফেতে অতিথিরা উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী স্বাদ, যত্নের সঙ্গে প্রস্তুত করা রেসিপি এবং আওধের রাজকীয় খাবারের বিশেষ অভিজ্ঞতা।
খাবারের অভিজ্ঞতার পাশাপাশি অতিথিদের জন্য থাকছে একটি বিশেষ “কাওয়ালি কর্নার। এখানে থাকবে লাইভ কাওয়ালি পরিবেশনা, যেখানে আওধের সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অতিথিরা উপভোগ করতে পারবেন একটি প্রাণবন্ত ও মনোমুগ্ধকর সন্ধ্যা।
মেঘনা ব্যাংক এই আয়োজনের এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনার। নির্বাচিত কার্ডে অতিথিরা উপভোগ করতে পারবেন বিশেষ ডাইনিং সুবিধা—মেঘনা ব্যাংক ও এনআরবি ব্যাংকের ক্ষেত্রে ডাইন ৫, পে ১; ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংকের ক্ষেত্রে ডাইন ৪, পে ১; সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে ডাইন ৩, পে ১; এবং ব্যাংক এশিয়া, কমিউনিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সীমান্ত ব্যাংকের ক্ষেত্রে ডাইন ২, পে ১। অফারগুলো নির্বাচিত কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য এবং সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত শর্তাবলীর আওতাভুক্ত।
ইউএস-বাংলা এয়ারলাইন্স দাস্তরখান-এ-আওধের এয়ারলাইন পার্টনার। ফেস্টিভ্যালের প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রদান করবে ২টি কাপল টিকিট, যার মাধ্যমে ঢাকা–কক্সবাজার–ঢাকা এবং ঢাকা–সিলেট–ঢাকা রুটে ভ্রমণের সুযোগ থাকবে। এই পার্টনারশিপ দাস্তরখান-এ-আওধের কুলিনারি উদযাপনে ভ্রমণের একটি বিশেষ মাত্রা যোগ করবে এবং নির্বাচিত অতিথিদের জন্য তৈরি করবে একটি স্মরণীয় দেশীয় ভ্রমণের সুযোগ।
এ প্রসঙ্গে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর এরিয়া জেনারেল ম্যানেজার, আইএইচজি সাউথওয়েস্ট এশিয়া এবং ক্লাস্টার জেনারেল ম্যানেজার, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, জনাব অশ্বানি নায়ার বলেন:
“দাস্তরখান-এ-আওধ আওধের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতির একটি বিশেষ উদযাপন। গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানি ও শাহী টুকরার মতো ঐতিহ্যবাহী পদগুলোর মাধ্যমে আমরা অতিথিদের আওধের বিশেষ স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এর সঙ্গে লাইভ কাওয়ালি পরিবেশনা, বিশেষ ব্যাংক অফার এবং এয়ারলাইন পার্টনারশিপ এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলবে। আমরা আশা করছি, আমাদের অতিথিদের জন্য এটি একটি আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা হবে।”
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বিশ্বমানের আতিথেয়তা, বিশেষ কুলিনারি অভিজ্ঞতা এবং আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে চলেছে।
অতিথিদের ৮ থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোজাইক, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিতব্য দাস্তরখান-এ-আওধ-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য: +৮৮0 ১৮৮৬ ৪৪১১৭৭, +৮৮0 ১৮৮৬ ৪৪১১৮৮
স্থান: মোজাইক, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, সিভিল এভিয়েশন প্লট, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, কুর্মিটোলা, ঢাকা।