× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজারো শহরের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তানভীর অপু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৬:০০ পিএম

হাজারো শহরের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তানভীর অপু

বিশ্বের ১০০টি দেশ ও ১ হাজারের বেশি শহর ঘুরেছেন বাংলাদেশের কৃতী ভ্রমণপিপাসু তানভীর অপু। পৃথিবীর নানা প্রান্তের প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনধারা কাছ থেকে দেখেছেন তিনি। তবে এত দেশ ঘুরেও বাংলাদেশের মতো বৈচিত্র্যময় দেশ আর খুঁজে পাননি বলে জানিয়েছেন এই পরিব্রাজক।

সম্প্রতি ঢাকা এফএম ৯০.৪-এর জনপ্রিয় ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘লেটস গো উইথ আরজে হাসিব’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের বিশ্বভ্রমণের অভিজ্ঞতা, বিচিত্র সব গল্প এবং বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা নিয়ে কথা বলেন তানভীর অপু।

অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটনের জন্য এক অপার সম্ভাবনার দুয়ার খুলে রেখেছে। সঠিক পরিকল্পনা, পর্যটনবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ প্রচারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ালেও বাংলাদেশের প্রতি তাঁর টান কখনো কমেনি। দেশে ফিরলে এখনো তিনি ছুটে যান সুন্দরবনে। ঘুরে বেড়ান নিজের শহর রাজশাহীতেও। জন্মভূমির প্রকৃতি, পরিচিত পরিবেশ ও শৈশবের স্মৃতির সঙ্গে তাঁর এই নিবিড় সম্পর্ক ভ্রমণজীবনেও বিশেষ জায়গা দখল করে আছে।

অনুষ্ঠানে তানভীর অপু তাঁর দীর্ঘ বিশ্বভ্রমণের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। বিভিন্ন দেশের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, ঐতিহাসিক স্থান এবং ভ্রমণপথের বিচিত্র সব ঘটনা নিয়ে ভাগাভাগি করেন অনেক জানা-অজানা গল্প। উঠে আসে তাঁর দীর্ঘ পথচলার অভিজ্ঞতা, ভ্রমণের প্রতি ভালোবাসা এবং পৃথিবীকে নতুনভাবে আবিষ্কারের নানা অনুষঙ্গ।

শুধু দেশ ও শহরের সংখ্যা বাড়ানো নয়, ভ্রমণের মধ্য দিয়ে পৃথিবীকে জানা এবং সেই অভিজ্ঞতা থেকে জীবনকে নতুনভাবে উপলব্ধি করাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। আর বিশ্বভ্রমণের সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার বিষয়টিও ছিল আলোচনার অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরজে হাসিব। ‘লেটস গো উইথ আরজে হাসিব’ ভ্রমণপ্রেমীদের কাছে দেশ-বিদেশের বিচিত্র গন্তব্য, ভ্রমণ অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরার একটি আয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা