× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেলাল হাফিজের অগ্রন্থিত কবিতা

সংগ্রহ ও ভূমিকা: মুহিত হাসান

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৪:০৮ পিএম

হেলাল হাফিজ।

হেলাল হাফিজ।

১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ ও ২০১৯ সালে প্রকাশ পাওয়া দ্বিতীয় সর্বশেষ পূর্ণাঙ্গ কবিতার বই ‘বেদনাকে বলেছি কেঁদো না’Ñ মাত্র এই দুটি বই দিয়েই হেলাল হাফিজ পেয়েছিলেন পাঠকের ভালোবাসা আর অপরিমেয় খ্যাতি। এ বাদে তার মৃত্যুর পর কতক অগ্রন্থিত টুকরো পদ্য নিয়ে প্রকাশ পেয়েছে ‘অগ্রন্থিত কথামালা’ (২০২৫) নামের আরেকটি বই। ২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার ‘কবিতাসমগ্র’তেও এই তিনটি বই সংকলিত হয়। কিন্তু পূর্বোক্ত গ্রন্থত্রয়ের বাইরে এই বিরলপ্রজ কবির কিছু মূল্যবান কবিতা এখনও সম্ভবত রয়ে গেছে। এখানে হেলাল হাফিজের তেমনই একটি অগ্রন্থিত কবিতা পত্রস্থ হলো। কবিতাটি প্রথম ছাপা হয় ১৯৭৩ সালের ২২ এপ্রিল দৈনিক ‘পূর্বদেশ’-এর সাহিত্য পাতায়। উল্লেখ্য, তখন স্বয়ং হেলাল হাফিজই দৈনিকটির সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। 


বিখ্যাত বিনাশ চাই

আমি এই পৃথিবীর একমাত্র সুস্থ সন্ন্যাসী 

চারু তরুণ তাপস। ধরিত্রীর সব ক্ষত, 

অত্যাচার, অসুস্থতা প্লাবনের মতো আজ 

গ্রাস করে নেবো আমি আত্মগত বিখ্যাত বিনাশে।


নদী বলো, নারী বলো, বৃক্ষ কিম্বা ফুল বলো 

মূলত সবাই হয় কম-বেশি বিনাশবিলাসী। 

আমিও বিনাশ চাই, নিজের বিনাশ দিয়ে 

পৃথিবীর যাবতীয় বিনাশের সর্বনাশ চাই।


হে মানুষ! আমাকে বিনাশী হতে দাও 

বুকে আছে বিশুদ্ধ অগ্নিখনি, জ্বলতে দাও, 

জ্বালিয়ে পুড়তে দাও 

বাঁচাও! বাঁচাও!


দৈনিক পূর্বদেশ, ২২ এপ্রিল ১৯৭৩

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা