গোলাম কিবরিয়া পিনু
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:৩৪ পিএম
এই যে শরৎ!
শাদা শাদা মেঘ,
আকাশে ভাসছে!
দোলনচাঁপাও,
দুলতে দুলতে
উঠানে নাচছে!
সন্ধ্যামণিও,
সন্ধ্যাবেলায়
কী ফুটছে!
নয়নতারাও,
নয়নও খুলে
কী ফুটছে!
জারুল ও রঙ্গন
রাঙিয়ে তুলেছে
চারপাশ,
বেলিফুল
ফুটে আছে
আশপাশ!
স্থলপদ্ম
পুকুরের জলে
খুলে আছে যেন,
পদ্ম-আঁখি!
আকাশে উড়ছে
পানকৌড়ি-নীলমণি,
আর কত পাখি!
শিউলি ঝরছে
উঠানে উঠানে,
চিরচেনা কাশবন
দুলে ওঠে,
শরতের গানে!
শরতওÑ
প্রকৃতির মাঝে
জীবনের,
নবীনতা আনে!