সারওয়ার-উল-ইসলাম
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:২৬ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
কুকুরের লেজ কেন হচ্ছে না সোজা?
বানর মাথায় নেয় চিন্তার বোঝা।
চিন্তায় চুল টানে, চুল উঠে টেকো
‘বাঁকা লেজ নিয়ে তুমি শান্তিতে থেকো।’
Ñ এই কথা বানরের মুখে শেষমেশ
শুভ কামনায় আহা শুভেচ্ছাÑ বেশ!
নিজেকে না দেখে শুধু অন্যকে দেখে
আমার কথায় দিবে সহমত কে কে?