× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটির নিচেও ফুল ফোটে

মৃত্যুঞ্জয় রায়

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:১৫ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:১৬ পিএম

মাটির নিচেও ফুল ফোটে

ঘটনাটি ১৯২৮ সালের। অস্ট্রেলিয়ার কোরিগনের কাছে কৃষক জন ট্রট-এর একটি খামার ছিল। তিনি একদিন লাঙল দিয়ে জমি চাষ করতে করতে হঠাৎ দেখা পান মাটির নিচ থেকে উঠে আসা অদ্ভুত কিছু ফুল। ফুলগুলো দেখে তিনি খুবই কৌতূহল বোধ করেন, উত্তেজিতও হন। সেই প্রথম জানা গেল, পৃথিবীতে এমন কিছু উদ্ভিদ আছে যেগুলো মাটির উপর থেকে দেখা যায় না। ওগুলোর জন্ম, বৃদ্ধি, ফুল ফোটা, বীজ উৎপাদন অর্থাৎ সম্পূর্ণ জীবনটাই কেটে যায় মাটির নিচে। উদ্ভিদ গবেষকরা সেই বিস্ময়কর উদ্ভিদটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন সেটি একটি ‍ভূগর্ভস্থ তথা মাটির নিচে থাকা এক ধরনের অর্কিড। নাম তার রিজানথেলা। মাটির ৬ থেকে ১২ সেন্টিমিটার গভীরে এ উদ্ভিদগুলো থাকে। মে-জুন মাসে এ উদ্ভিদগুলোতে ফুল ফোটে। একটি গাছে ১০০টি পর্যন্ত ফুল ফুটতে পারে। ফুলগুলো গাঢ় লাল ও ঘিয়া রঙের, ফুলের আকার মাত্র ৪ থেকে ৫ মিলিমিটার। 

মাটির নিচে যে উদ্ভিদ থাকে, সেগুলো তো সূর্যের আলো পায় না। তাহলে ওরা খায় কী, কীভাবে বেঁচে থাকে? মজার বিষয় হলোÑ মাটির নিচে এক ধরনের ছত্রাক সুতো ওদের সাথে আত্মীয়তা করে। ওরাই খাবার সংগ্রহ করে ওদের খাওয়ায়। তা না হয় হলো, কিন্তু কে ওদের পরাগায়ণ ঘটায়? যখন ফুল ফোটার সময় হয় তখন ফুলগুলোর মাথা কিছুক্ষণের জন্য মাটি ভেদ করে উঁকি দেয়। তখন পিঁপড়া আর উঁইপোকারা সে ফুলের মধ্যে ঢুকে পড়ে ও পরাগায়ণ ঘটায়, এরপর ফল ও বীজ হয়। বন্যপ্রাণীরা সেসব বীজ খায় ও মল ত্যাগের মাধ্যমে সেসব বীজ পেট থেকে বেরিয়ে আসে ও মাটিতে পড়ে। একটি ফলের ভেতরে প্রায় ১০০টি বীজ থাকে যা ধুলিকণার মতো।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা