× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিড়ি কবিতা

বিমল গুহ, খালেদ হোসাইন, খালেদ হোসাইন ও কামরুল ইসলাম

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১২:০৪ পিএম

ধানসিড়ি কবিতা

কবির নির্দেশ

বিমল গুহ


কেঁপে ওঠে বসুন্ধরা কেঁপে ওঠে বায়ু

ঘুমঘোরে থাকা মানে অর্ধ-চেতন, 

যত দেখি পৃথিবীর গতি-প্রকৃতি 

স্নায়ুরন্ধ্রে মূর্ত হয় তুমুল গর্জন

আমাদের কালা করে, বোবা করে রাখে; 

কারা নেবে কার খোঁজ দৈব-দুর্বিপাকে! 


দূর মেঘ কেঁদে ওঠেÑ শিশু নারী কাঁদে

গাজা স্ট্রিপে সদা মৃত্যু করে ফেরি?

অদ্ভুত আঁধার এক গৃহ-অভ্যন্তরে 

মৃত্যুর আতঙ্ক নিয়ে শোনে রণভেরি!

  গাজার বাতাস আজ দূষিত, অস্থির 

কেঁপে ওঠে মেরুদণ্ডÑ কাঁপে থির থির।


পৃথিবীর চারপাশে ভাসে রক্তমেঘ

আণবিক উচ্চারণে সভ্য-সভা বসে, 

জাতিসংঘ চুলচেরা করে বিশ্লেষণ

পৃথিবীর সিংহভাগ কত কার বশে। 

নিতি নিতি সভা হয় রুটিনমাফিক;  

রাষ্ট্র কি কখনো নেবে মানুষের দিক? 


লিখে রাখি পদ্যকথা আকাশের নীলে

বারুদের গন্ধ মুছে শব্দগুচ্ছ আজ

দাঁড়াক নির্বিঘ্নে এই মানুষের পাশে

শান্তির পতাকা নিয়ে তুলুক আওয়াজÑ 

বন্ধ করো মৃত্যুশেল মানবিক ক্লেশ 

মেনে নাও জাতিসংঘÑ কবির নির্দেশ। 




খুব জট চারপাশে 

খালেদ হোসাইন  


খুব জট পাকিয়েছে, দিনরাত যেহেতু সমান।

এই জট ব্যক্তিগত, বলা চলে, নিবিড় গোপন।

আলো আর অন্ধকার সমঝোতা করেছে ভালোই

আদিগন্ত প্রকৃতিতেÑ এ বাস্তবে করেনি রোপণ


এতটুকু ভারসাম্য, মানুষের মনে অমানিশা

কেন্দ্রে ও সীমান্তে, চারপাশে ছড়ানো ভূগোলে।

কোথাও সমতা নেই, মমতাও, তবু অট্টহাসি 

শোনা যায়। কারা হাসে, কারা খায় মাংস আর ঝোলে? 


ধাতব আতপ চালে পিশাচের গাঢ় গন্ধ মাখা

রক্ত আর আর্তনাদ বিচলিত করে না তেমন। 

সামান্য ভাতের গন্ধ চারপাশে খুঁজে ফেরে কারা

এক একজন এসে ভারাক্রান্ত করেছে এ মন। 


খুব জট চারপাশে, কাছে দূরে দৃশ্যের আড়ালে

নিজেকে পায় না কেউ এইভাবে নিঃশেষে হারালে।




চাঁদরাতের কবিতা

কামরুল ইসলাম


মধ্যরাতে খিড়কি খুলে যখন উঠোনে নামি

রাতের আয়নায় ভেসে ওঠে জলদস্যুর মুখÑ


উদ্দাম বাতাস চাঁদের আলোয় ধাক্কা খেয়ে

মরঘাটার দিকে চলে যায়Ñ বিনম্র সে হাহাকার!


চৈত্রদিনের মুখ যেন মর্মরিত ধূসর কফিন

সঙ্গহীন ধুলো ওড়ে তারাদের মিটিমিটি বনেÑ


তোমার নামের সাথে ঝুলে আছে শুষ্ক শামাঘাস

বহনযোগ্য এ সুর, আমি বহে নিই দিগন্ত অবধিÑ


এই ঘুণেধরা চাঁদরাতে, উদ্ভ্রান্ত শিশিরের হাত ধরে 

নেমে আসে একপলক ধুলোমাখা শোকÑ আমরা

সেই শোকের পাশে নমিত মস্তকে সাপলুডু খেলিÑ





নির্বোধের প্রতি

স্নিগ্ধা বাউল 


আড়ষ্ট মানুষকে হাত দিতে হয়

আঠালো রোদে জ্বলে গেলে পৃষ্ঠা 

পৃথিবী পিঠ পেতে দেয়Ñ কালো ঘোড়া 

স্রোতে ভাসতে চায়Ñ ভেজা শাড়ি হয়ে

যেন তার চোখ চিরদিনের জন্য ঘুমিয়ে 

পলাতক বাতাসে শিস দিতে চাইলে

জমিনে বসে থাকে নিরুপায় মানুষ 

তারপরই একবার আগুন লাগে ঘাসে 

অবিশ্বাস্য ঘামে তুমি মরে যাও

দম আটকে আসে এন্টিনার হ‍্যাঙারে 

তুমি কদমগাছ গুনতে পারতে

রঙিন ফুল পাপড়ি থেকে ঝরবেই 

ক্লেদ হয়ে আলো ঝরবে দুর্দিনে

তুমি নির্বোধ হতেই পারো 

তবুও রোদ্দুর হয়ে দেখো একদিন

একদিনের জন্য আমাকে খুঁজে দাও 

নিম্নগতির এক চন্দ্রালোক!

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা