× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবার মতো

আখতার হুসেন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৩:৩৪ পিএম

শিশুসাহিত্যিক আখতার হুসেন শিশুদের খুব ভালোবাসতেন। তিনি আমাদের জন্য কত যে লিখেছেন!অদ্ভুত ছড়া, মজার ছড়া, মিষ্টি ছড়া, গল্প, কবিতা, রূপকথা, উপন্যাসসহ আরও নানান কিছু। আসলে তিনি লিখতেই ভালোবাসতেন। আমাদের প্রিয় এই লেখকের জন্ম নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। তার জন্ম ১৯৪৫ সালের ১ নভেম্বর। ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রিয় এই লেখক দূর আকাশের তারা হয়ে গেলেন। প্রিয় এই লেখকের স্মৃতির প্রতি অসীম শ্রদ্ধা। 
ঘুঙুর বন্ধুদের জন্য তার লেখা কিশোর কবিতা ‘সবার মতো’ তুলে ধরা হলো। ও হ্যাঁ, আখতার হুসেনের কবিতাটি নেওয়া হয়েছে এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ সম্পাদিত ‘রঙিন ফানুস’ সংকলন থেকে। এখানে যে অলংকরণটি আছে, সেটি কিন্তু এঁকেছিলেন শিল্পী নিতাই ঘোষ

শিশুসাহিত্যিক আখতার হুসেন শিশুদের খুব ভালোবাসতেন। তিনি আমাদের জন্য কত যে লিখেছেন!অদ্ভুত ছড়া, মজার ছড়া, মিষ্টি ছড়া, গল্প, কবিতা, রূপকথা, উপন্যাসসহ আরও নানান কিছু। আসলে তিনি লিখতেই ভালোবাসতেন। আমাদের প্রিয় এই লেখকের জন্ম নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। তার জন্ম ১৯৪৫ সালের ১ নভেম্বর। ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রিয় এই লেখক দূর আকাশের তারা হয়ে গেলেন। প্রিয় এই লেখকের স্মৃতির প্রতি অসীম শ্রদ্ধা। ঘুঙুর বন্ধুদের জন্য তার লেখা কিশোর কবিতা ‘সবার মতো’ তুলে ধরা হলো। ও হ্যাঁ, আখতার হুসেনের কবিতাটি নেওয়া হয়েছে এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ সম্পাদিত ‘রঙিন ফানুস’ সংকলন থেকে। এখানে যে অলংকরণটি আছে, সেটি কিন্তু এঁকেছিলেন শিল্পী নিতাই ঘোষ

সবাই আমাকে শাসনে-বারণে
চোখে চোখে শুধু রাখে,
এটা করা মানা, ওটা করা মানা
এই বলে সদা হাঁকে।

যেতে পারবে না ঘরের বাইরে
যখুনি ইচ্ছে হলে,
পাঠশালা থেকে সোজা ঘর-বাড়ি
এই মত দিন চলে।

প্রজাপতি দেখে ধাওয়া করা মানা
পুকুরে সাঁতার কাটা,
কাদা-মাটি লাগে যদি
তাই খালি পায়ে পথে হাঁটাÑ
সেটাও নিষেধ। নিষেধ যে কতো
হিশেব না করে পাই,
নিষেধের বেড়াজালে বাঁধা হায়
আমার জীবনটাই!

বৃষ্টির দিনে পাড়ার ছেলেরা
বৃষ্টিতে ভেজে কতো,
বাড়ির সকলে আমাকে তখন
অবিরাম, অবিরতÑ
ঘরের ভেতরে বেঁধে রাখে আর
শাসনের সুরে বলে,
‘তুমি কেন হবে সকলের মতো’
কান দুটো দেয় ডলে।
ঝড়-বাদলের দিনে আম-জাম
কুড়োতে পারি না যেতে,
বাবা-মা বলেন, ‘ওসব যে বাজেÑ
বই নিয়ে থাকো মেতে।’

থাকতে কি নেই ইচ্ছে আমার
সব কাজে বাদ সাধে,
বড়রা কেবলই তাদের ইচ্ছেÑ
চাপায় আমার এ কাঁধে।

মনের ভেতরে দিনে দিনে তাই
জমছে যে ক্ষোভ কতো,
চুপ করে থাকি সারাখন আমি
শান্ত ছেলের মতো।
তবু আরো কত? তাইতো সেদিন
খাঁচার সে পাখিটাকে,
খাঁচা থেকে ছেড়ে দিয়েছি যে চুপে
অলক্ষ্যে এক ফাঁকে।

সে পাখি এখন মুক্ত, স্বাধীন
উড়ছে ছড়িয়ে ডানা,
যেমনটি আমি চাই হতে চাই
দিতে চাই দূরে হানা।

থাকনা হাজার শাসন-বারণ
তবুও যে আমি ভাই,
সকলের যতো ভালো কিছু তার
সঙ্গীটি হতে চাই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা