প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৩:২০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৩:২৫ পিএম
স্কিনো'র কনসালটেন্ট হলেন কোরিয়ার শীর্ষ কসমেটিকস বিশেষজ্ঞ ড. কিম জুন হো
কসমেটিকস গবেষণা ও উন্নয়ন (R&D) সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে স্কিনো'র উৎপাদনকারী প্রতিষ্ঠান কসল্যাব পার্সোনাল কেয়ার লিমিটেডের কনসালটেন্ট হিসেবে যুক্ত হয়েছেন কোরিয়ার খ্যাতনামা কসমেটিকস বিশেষজ্ঞ ড. কিম জুন হো (Dr. Junoh Kim)।
কসমেটিকস ফর্মুলেশন, কসমেটিকস উপাদান, অ্যাডভান্সড ডেলিভারি সিস্টেম, ন্যানোটেকনোলজি এবং প্রযুক্তি উদ্ভাবনে ড. কিমের রয়েছে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা। দীর্ঘ কর্মজীবনে তিনি কোরিয়ার শীর্ষস্থানীয় বিউটি প্রতিষ্ঠান আমোরে প্যাসিফিক (AMOREPACIFIC), ইন্টারকস কোরিয়া (Intercos Korea), সিনসেগে ইন্টারকস (Shinsegae Intercos Korea) এবং সিনসেগে ইন্টারন্যাশনাল (Shinsegae International) -এ গুরুত্বপূর্ণ গবেষণা ও নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন।
ড. কিম ১৯৯৩ সালে আমোরে প্যাসিফিক (AMOREPACIFIC) এর আর এন্ড ডি সেন্টারে কর্মজীবন শুরু করেন এবং সেখানে প্রায় ২২ বছর উন্নত স্কিনকেয়ার ফর্মুলেশন ও নতুন কসমেটিকস উপাদান নিয়ে গবেষণায় কাজ করেন। তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র ছিল nanotechnology, liposomes, polymeric micelles, nanoparticles এবং transepidermal delivery systems। এসব প্রযুক্তির মাধ্যমে functional skincare products-এর কার্যকারিতা ও পারফরম্যান্স উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দক্ষিণ কোরিয়ার শীর্ষ বিউটি কোম্পানি আমোরে প্যাসিফিকের জনপ্রিয় ব্র্যান্ডগুলো হলো ইনিসফ্রি (Innisfree), কসারেক্স (Cosrx), হেরা (Hera), লানেইজ (Laneige) ইত্যাদি।
পরবর্তীতে ইন্টারকস কোরিয়া (Intercos Korea) তে ইনোভেশন সেন্টারের হেড অব আর এন্ড ডি এবং Shinsegae Intercos Korea-তে হেড অব এডভান্সড আর এন্ড ডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিনসেগে ইন্টারন্যাশনাল (Shinsegae International) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রযুক্তি কৌশল, পণ্য উদ্ভাবন ও উন্নত আর এন্ড ডি কার্যক্রমের নেতৃত্ব দেন। বর্তমানে তিনি টেকনিক্যাল এডভাইজার হিসেবেও কাজ করছেন।
ড. কিম সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পলিমার ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি এবং সগাং ইউনভার্সিটি থেকে কেমিস্ট্রিতে বিএসসি এবং এম এস করেন। তাঁর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি হিসেবে রয়েছে ৩০টিরও বেশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা এবং ৬০টিরও বেশি পেটেন্ট। এছাড়া প্রায় এক দশক ধরে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কসমেটিকস সায়েন্স, অ্যাডভান্সড কসমেটিকস ইনগ্রেডিয়েন্টস, ফাংশনাল কসমেটিকস ও ডেলিভারি টেকনোলজি বিষয়ে লেকচার দিয়েছেন।
কসল্যাবের আর এন্ড ডি টিমকে একটি বিশ্বমানেরর আর এন্ড ডি টিম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডঃ কিম কাজ করবেন। ড. কিমের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের কসমেটিকস শিল্পে উন্নত গবেষণা, উদ্ভাবনী ফর্মুলেশন এবং আন্তর্জাতিক মানের পণ্য উন্নয়নের নতুন সুযোগ তৈরি করবে।
কসল্যাব পার্সোনাল কেয়ার লিমিটেডের এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের কসমেটিকস আর এন্ড ডিকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতে দেশীয়ভাবে উন্নত প্রযুক্তিনির্ভর পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাবে।
কসল্যাব রিসার্চ সেন্টারের ঢাকা এবং সিউল দুই অফিসে তিনি প্রায় ২০ জন কেমিস্ট এবং ফার্মাসিস্টের সাথে কাজ করবেন। কসল্যাব বর্তমানে স্কিনো ছাড়াও ইনসেই, ডেইলি বাথ, ইনবিউটিসহ বিভিন্ন ব্র্যান্ডের জন্য রিসার্চ এবং উৎপাদন করে আসছে।