× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০২টি দেশীয় উদ্যোগ নিয়ে শুরু হচ্ছে লাইফস্টাইল এক্সিবিশন 'IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৩:০৭ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ০৯:৩১ এএম

১০২টি দেশীয় উদ্যোগ নিয়ে শুরু হচ্ছে লাইফস্টাইল এক্সিবিশন 'IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে'

১০২টি দেশীয় উদ্যোগ নিয়ে শুরু হচ্ছে লাইফস্টাইল এক্সিবিশন 'IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে'

ক্রিয়েটিভ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত জনপ্রিয় প্ল্যাটফর্ম 'আড্ডা চলে' এবার তার সপ্তম আয়োজনে হাজির হচ্ছে "IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে" শিরোনামে। আগামী ২ ও ৩ অক্টোবর দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর আলোকিতে, যেখানে অংশ নেবে দেশের ১০২টি সৃজনশীল উদ্যোগ।

"IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে" এই আয়োজনটি প্রথমবারের মত হয় এ বছরের শুরুতে- জানুয়ারি মাসে। সেই আয়োজনের ব্যাপক জনপ্রিয়তা এবং সাফল্যের পর দ্বিতীয় বারের মতো  এবার আরো বড় পরিসরে এই আয়োজনের পার্টনার হিসেবে থাকছে IDLC Finance PLC। উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে দেশীয় সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই পার্টনারশিপ, যা গত আয়োজনের ধারাবাহিকতায় এবারও অব্যাহত থাকছে।

শুধু কেনাবেচার একটি জায়গা হিসেবে নয়, এই আয়োজনটি প্রতিবারই গড়ে তোলে এক ধরনের অভিজ্ঞতা- একটি লাইফস্টাইল ইভেন্ট। এবারও তার ব্যতিক্রম নয়। দুই দিনের জন্য আলোকিতে তৈরি হবে ঢাকা শহরের মানুষের একটি ডেস্টিনেশন, যেখানে মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসবেন, ঘুরে দেখবেন দেশীয় ১০২টি উদ্যোগের নানা সৃজনশীল কাজ।

আয়োজকদের ভাষ্যে, এই উৎসব শুধু একটা মার্কেটপ্লেস নয়। বরং এটি এমন একটা জায়গা, যেখানে উদ্যোক্তা আর ক্রেতার মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়, সেই সঙ্গে দর্শনার্থীরা পান আড্ডা, বিনোদন আর দেশীয় সৃজনশীলতার এক পরিপূর্ণ অভিজ্ঞতা।

দুই দিনের এই আয়োজনে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন ফ্যাশন, হোম ডেকর, গয়না, খাদ্যপণ্যসহ বিভিন্ন ক্যাটাগরির দেশীয় উদ্যোগের স্টল। থাকবে আড্ডা, আলাপচারিতা ও বিনোদনমূলক নানা আয়োজনও।

অনুষ্ঠানের বিস্তারিত: তারিখ: ২ ও ৩ অক্টোবর, ২০২৬ ভেন্যু: আলোকিতে, ঢাকা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা