× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কফির ডেজার্ট

মুনিরা হাসান

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৩ পিএম

কফির ডেজার্ট

কফির ডেজার্ট

কফি খেতে কমবেশি সবাই ভালোবাসেন। সেই কফি দিয়ে যদি বানানো যায় দারুণ কিছু রেসিপি তাহলে কিন্তু মন্দ হয় না। ছোট-বড় সবাই এই রেসিপিগুলো বেশ পছন্দ করবেন খেতে। 

মিল্কশেক

যা যা লাগবে

ঠান্ডা দুধ দেড় কাপ, ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ, ইনস্ট্যান্ট কফি দেড় চা চামচ, চিনি ১-২ চা চামচ, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, বরফ প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন 

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে ওপর থেকে হুইপড ক্রিম ও চকলেট সিরাপ দিলে তৈরি হয়ে যাবে কফি মিল্কশেক।

কুলফি

যা যা লাগবে 

ফুল-ফ্যাট দুধ ১ লিটার, কনডেন্সড মিল্ক ১/২ কাপ, মিল্ক পাউডার ২ টেবিল চামচ, ইনস্ট্যান্ট কফি ১-২ টেবিল চামচ, চিনি ২-৩ টেবিল চামচ, প্রয়োজন হলে বাদাম ইচ্ছামতো

যেভাবে বানাবেন 

দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। মিল্ক পাউডার ও কনডেন্সড মিল্ক দিন। অল্প গরম দুধে কফি গুলে মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ রান্না করে ঠান্ডা করে নিন। এবার ছাঁচে ঢেলে ৬-৮ ঘণ্টা ফ্রিজে রাখুন।


তিরামিসু
যা যা লাগবে
লেডিফিঙ্গার বিস্কুট, স্ট্রং কফি ১ কাপ, মাসকারপোন চিজ ২৫০ গ্রাম, হুইপিং ক্রিম ১ কাপ, চিনি ৩-৪ টেবিল চামচ, কোকো পাউডার।


যেভাবে বানাবেন
কফি বানিয়ে ঠান্ডা করে নিন। এবার লেডিফিঙ্গার কফিতে হালকা ডুবিয়ে একটি স্তর তৈরি করুন। এর ওপর মাসকারপোন + হুইপিং ক্রিম + চিনি মেশানো ক্রিম দিয়ে লেয়ার করুন। আবারও বিস্কুট ও ক্রিমের আরেকটি লেয়ার তৈরি করুন। ওপর থেকে কোকো পাউডার ছড়িয়ে ৪-৬ ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

কফি ব্রাউনি
যা যা লাগবে
ডার্ক/মিল্ক চকলেট ১৫০ গ্রাম, বাটার ১০০ গ্রাম, চিনি ৩/৪ কাপ, ডিম ২টি, ময়দা ১/২ কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, ইনস্ট্যান্ট কফি ১-২ টেবিল চামচ, ভ্যানিলা ১ চা চামচ, লবণ এক চিমটি।


যেভাবে বানাবেন 
চকলেট ও বাটার গলিয়ে নিন। চিনি, ডিম ও ভ্যানিলা মেশান। এরপর ময়দা, কোকো, কফি ও লবণ মেশান। ১৭৫°C তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন। ব‍্যস তৈরি হয়ে গেল দারুণ মজাদার কফি ব্রাউনি।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা