× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটের ব্যাগে রঙের ছোঁয়া

হাসনাত মোবারক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৮ পিএম

অলংকরণ : তালিয় রহমান

অলংকরণ : তালিয় রহমান

হাতে পানির পট আর রঙতুলির বাক্স নিয়ে ছুটছে তারা। চোখে মুখে যেন রাজ্যের ব্যস্ততা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একে একে তারা সবাই একসঙ্গে জড়ো হলো একটি ঘরে। তখনই শুরু হলো পাখির কিচিরমিচির শব্দ। হ্যাঁ, বলছি একঝাঁক রঙের পাখির কথা। রঙ দিয়ে তারা কত কি যে আঁকে! তা কি আর বলে শেষ করা যায়! এবার সেই রঙের পাখিরা বসেছিল রাজধানীর তেজগাঁও নাখালপাড়ার মনসিজ আর্ট একাডেমিতে। ২৩ সেপ্টেম্বর ছিল সেই আয়োজন। এতে অংশ নেয় ৩১ জন নবীন আঁকিয়ে। এই উদ্যোগের স্লোগানও হলো ‘সোনালী ব্যাগে আঁশের ভাঁজ, হাতের ছোঁয়ায় রঙের সাজ’।


নান্দনিক এই আয়োজনের উদ্দেশ্য হলোÑ নতুন প্রজন্মকে পাটের ব্যাগের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। কেননা পাটের ব্যাগ পরিবেশবান্ধব একটি পণ্য। চারদিকে যে হারে বেড়ে চলছে ক্ষতিকর প্লাস্টিক পণ্যের ব্যবহার! এজন্য নবীন আঁকিয়েদের বলা হয়েছিল, তোমরা যে যা পার, পাটের ব্যাগের ওপর ছুঁড়ে দাও রঙ। তারাও ইচ্ছেমতো মনের মাধুরী মিশিয়ে ব্যাগের ওপর এঁকে ফেলল দারুণ দারুণ চিত্র। এই যেমন ফুল, পাখি, প্রজাপতি, বিভিন্ন পশু ও জলজ প্রাণীসহ দেশীয় নানান লোকজ ফর্ম। সবই যেন তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠল। প্রতিটি ব্যাগই হয়ে উঠল এক একটি নান্দনিক ক্যানভাস। তাদের নিজস্ব কল্পনা আর রঙের অপরূপ কারুকাজ দেখে ভালোই লাগল।

অলংকরণ : কাজী ইনায়া আজীন


ভাবলাম, শিশুদের এই সৃজনশীল কর্মকে আমাদের নিত্যপণ্য হিসেবে যুক্ত করতে পারলে পরিবেশের অনেক উপকারই হবে। আর হারানো ঐতিহ্যও ধরে রাখা যাবে। তাই মনসিজ ক্রাফট, মনসিজ আর্ট একাডেমি ও পিডি লাইট বাংলাদেশ মিলে এই কর্মশালার আয়োজন করেছে।

অলংকরণ :  শ্রীময়ী মাঝি অর্শা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা