× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরতের সৌন্দর্য

তৌকির মুহাইমিন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২১ পিএম

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

আকাশ ধুয়ে দিয়েছে যেন নীল জলে। সাদা মেঘেরা ভেসে বেড়াচ্ছে তুলোর নৌকার মতো করে। গ্রামের পথের দুই পাশে কাশফুল দুলতে থাকে মৃদু বাতাসে, আর তাদের শুভ্র ঢেউ দেখে মনে হয়, মাটির বুকে কেউ সাদা স্বপ্ন বিছিয়ে দিয়েছে।

সেই সকালে নিলয় দাদুর হাত ধরে নদীর পাড়ে হাঁটতে বের হলো। রাতের শিশিরে ভেজা ঘাস পায়ের নিচে নরম লাগছিল। দূরের মাঠে কৃষকরা ব্যস্ত। সবুজ ফসল আর বাতাসে মিশে এক অদ্ভুত মায়া তৈরি করেছিল। নদীর জলে সূর্যের আলো চিকচিক করছিল, আর একটি নৌকা ধীরে ধীরে মাঝনদীর দিকে এগিয়ে যাচ্ছিল।

দাদু বললেন, ‘শরৎ শুধু একটি ঋতু নয়, এটি বাংলার হাসিমুখ।’ নিলয় চুপ করে চারদিকে তাকাল। সত্যিই তোÑ নীল আকাশ, সাদা মেঘ, কাশবন, শিশির, ফসলের গন্ধ আর নদীর শান্ত স্রোত মিলিয়ে যেন বাংলার একটি জীবন্ত ছবি।

বিকালে বাড়ি ফেরার সময় নিলয় একটি কাশফুল হাতে নিল। তার মনে হলো, এই ছোট্ট ফুলটির ভেতরেই শরতের সমস্ত সৌন্দর্য লুকিয়ে আছে। সে বুঝল, প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়েও অনুভব করতে হয়।

সন্ধ্যায় আকাশে লাল আভা ছড়িয়ে পড়ল। পাখিরা নীড়ে ফিরল, গাছের পাতায় নরম বাতাস খেলল। নীলয় জানালার পাশে বসে ভাবল, শরৎ চলে যাবে, আবার আসবে। কিন্তু আজকের এই বিকেল, এই কাশফুল, এই শান্ত নদী আর দাদুর কথাগুলো তার মনে চিরদিন রয়ে যাবে।

রাত নামার আগে সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। মনে হলো, শরৎ তাকে শিখিয়েছেÑ জীবনের ব্যস্ততার মাঝেও একটু থেমে নীল আকাশ দেখতে হয়, সাদা মেঘের ভেলা গুনতে হয়, আর প্রিয় মানুষদের সঙ্গে ছোট ছোট মুহূর্ত ভালোবাসতে হয়।

ষষ্ঠ শ্রেণি, বরিশাল জিলা স্কুল


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা