× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মাসেই ঝরতে পারে সাড়ে ৪ লাখ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ এএম

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে যে অসহনীয় তাপপ্রবাহ শুরু হয়েছে, তা কেড়ে নিতে পারে অন্তত সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই এই বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হতে পারে বলে এক নতুন গবেষণায় সতর্ক করেছেন বিজ্ঞানীরা। ছবি: স্টাফ

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে যে অসহনীয় তাপপ্রবাহ শুরু হয়েছে, তা কেড়ে নিতে পারে অন্তত সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই এই বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হতে পারে বলে এক নতুন গবেষণায় সতর্ক করেছেন বিজ্ঞানীরা। ছবি: স্টাফ

জলবায়ু পরিবর্তনের চরম খেসারত দিতে যাচ্ছে বিশ্ব। সুপার এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে যে অসহনীয় তাপপ্রবাহ শুরু হয়েছে, তা কেড়ে নিতে পারে অন্তত সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই এই বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হতে পারে বলে এক নতুন গবেষণায় সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এর বাইরে খরা, দাবানল ও বন্যার কারণেও মৃত্যুঝুঁকি বাড়ছে। খবর দ্য গার্ডিয়ানের।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক মাইকেল গ্রিনস্টোন বলেছেন, ‘সাড়ে ৪ লাখ সংখ্যাটি শুনে হয়তো আমরা স্তব্ধ হয়ে যাই। কিন্তু মনে রাখতে হবে, এই মানুষগুলো কারও বাবা-মা, কারও সন্তান, দাদা-দাদি বা আমাদের হাসিমুখের প্রতিবেশী। তারা প্রতিদিন কাজে যায়, পরিবারের যত্ন নেয়, বাঁচার স্বপ্ন দেখে।’

ইতোমধ্যেই অতীতের সব রেকর্ড ভেঙে ভয়ংকর রূপ নেওয়া এই এল নিনোর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, সুদান, ভারত ও ব্রাজিলের মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলো। তালিকার শীর্ষ বিশে আছে যুক্তরাষ্ট্রের নামও। শুধু তাপপ্রবাহই নয়, এর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকটও দেখা দেবে। বিশ্ব খাদ্য কর্মসূচির মতে, এর ফলে অন্তত পাঁচ কোটি মানুষ চরম ক্ষুধায় নিপতিত হতে পারে।

বিজ্ঞানীরা বর্তমান পরিস্থিতিকে আমাদের আগাম সতর্কবার্তা হিসেবে আখ্যা দিয়েছেন। আজ থেকে ২০ বছর পর পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা কেমন হতে পারে, এল নিনো যেন তারই এক ভয়াবহ ঝলক দেখাচ্ছে। এখনই জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করে মানুষকে রক্ষার উদ্যোগ না নিলে, এই চরম তাপমাত্রাই হয়তো আমাদের দৈনন্দিন নিয়তিতে পরিণত হবে।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা