× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গোৎসবে দেশীদশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৮ পিএম

দুর্গোৎসবে দেশীদশ

দুর্গোৎসবে দেশীদশ

শিউলির সুবাস, কাশফুলের দোলা আর ঢাকের তালে আবারও আসছে বাঙালির প্রাণের উৎসব—শারদীয় দুর্গাপূজা। উৎসবের এই আনন্দকে আরও বর্ণিল করে তুলতে বিশেষ শারদ সংগ্রহ নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলিত উদ্যোগ দেশীদশ।

দেশীয় ফ্যাশন, ঐতিহ্য ও কারুশিল্পকে এক ছাতার নিচে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে যাত্রা শুরু করে দেশীদশ। দীর্ঘদিন ধরে দেশীয় নকশা, তাঁতশিল্প ও সৃজনশীল ফ্যাশনচর্চাকে ক্রেতাদের কাছে আরও সহজলভ্য করে তুলতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্থানীয় তাঁতি, কারুশিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতাকে বৃহত্তর পরিসরে তুলে ধরতেও দেশীদশ পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারের আয়োজনে দেশীদশের প্রতিটি ব্র্যান্ড নিয়ে এসেছে নিজস্ব ভাবনা ও স্বতন্ত্র নকশায় তৈরি বিশেষ সংগ্রহ। পূজার চিরচেনা রং, বাংলার লোকজ ঐতিহ্য, দেশীয় কারুশিল্প এবং সমকালীন ফ্যাশনের সমন্বয়ে সাজানো হয়েছে এসব পোশাক। ষষ্ঠীর প্রস্তুতি থেকে দশমীর বিদায়—উৎসবের প্রতিটি মুহূর্তের জন্যই রয়েছে বৈচিত্র্যময় পোশাকের আয়োজন।

বর্তমানে নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা এবং সৃষ্টি—দেশের এই শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর সমন্বয়ে পরিচালিত হচ্ছে দেশীদশ। প্রতিটি ব্র্যান্ডই নিজস্ব নকশা, রং, কাপড় ও কারুশৈলীর মাধ্যমে দেশের ফ্যাশন অঙ্গনে গড়ে তুলেছে স্বতন্ত্র পরিচিতি। এবারের পূজা সংগ্রহেও সেই বৈচিত্র্য ও সৃজনশীলতার প্রকাশ ঘটেছে।

দুর্গোৎসবের বিশেষ আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস, কুর্তি, টপস, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট ও শিশুদের পোশাকসহ নানা ধরনের উৎসব উপযোগী সংগ্রহ। পাশাপাশি রয়েছে পরিবারের সদস্যদের জন্য সমন্বিত পোশাক এবং বিভিন্ন ধরনের ফ্যাশন অনুষঙ্গ। ঐতিহ্যবাহী সাজ থেকে শুরু করে আধুনিক ও আরামদায়ক পোশাক—সব ধরনের পছন্দের কথাই বিবেচনায় রাখা হয়েছে এবারের আয়োজনে।

দেশীদশ কর্তৃপক্ষ জানায়, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত উদ্‌যাপন। তাই এবারের পূজা আয়োজনে পোশাকের সৌন্দর্যের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও কারুশিল্পের পরিচয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে দেশীয় পোশাকের প্রতি আরও আগ্রহী করে তোলা এবং স্থানীয় তাঁতি, কারুশিল্পী ও ডিজাইনারদের কাজকে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

দেশীদশের দুর্গোৎসবের বিশেষ সংগ্রহ পাওয়া যাবে প্রতিষ্ঠানটির তিনটি আউটলেটে—বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স (লেভেল–৪, ব্লক–বি), পান্থপথ, ঢাকা; আফমি প্লাজা (৫ম তলা), বায়েজিদ বোস্তামী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম; এবং বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া, সিলেট।

পূজার আয়োজন, নতুন সংগ্রহ এবং অন্যান্য তথ্য জানতে ভিজিট করা যাবে দেশীদশের অফিসিয়াল ফেসবুক পেজে।

এবারের দুর্গোৎসবে দেশীয় পোশাকের সৌন্দর্য, ঐতিহ্য ও সৃজনশীলতার সঙ্গে ক্রেতাদের উৎসবের আনন্দকে আরও রঙিন করে তোলাই দেশীদশের প্রত্যাশা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা