× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এয়ার ফ্রায়ারে রান্না

সানজিদা বিনতে হাফিজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৮ পিএম

এয়ার ফ্রায়ারে রান্না

এয়ার ফ্রায়ারে রান্না

স্বাস্থ্যসচেতনতার দরুণ তেলযুক্ত খাবার না খাওয়ার অভ্যাস তৈরিতে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে এয়ারফ্রায়ার। অনেকেই ভাবেন এটাতে কী কী খাবার রান্না করা যায়। চলুন আজকে সহজ কয়েকটি এয়ারফ্রায়ারে রান্নার রেসিপি জেনে নেই। রেসিপি দিয়েছেন সানজিদা বিনতে হাফিজ। 

ক্রিসপি পটেটো ওয়েজেস

যা যা লাগবে 

আলু ৩টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, লবণ, মরিচের গুঁড়া, রসুনগুঁড়া, অরিগানো ও ১ চা চামচ তেল।

যেভাবে বানাবেন 

আলু ওয়েজেস করে কেটে পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে মশলা, কর্নফ্লাওয়ার ও তেল মাখিয়ে নিন। এয়ার ফ্রায়ারে ১৮০°সে তাপমাত্রায় ১৫-২০ মিনিট রাখুন। মাঝপথে ঝুড়ি ঝাঁকিয়ে দিন। 

এয়ার ফ্রায়ার চিকেন উইংস

যা যা লাগবে 

চিকেন উইংস ৫০০ গ্রাম, লবণ, মরিচ, পাপরিকা/মরিচগুঁড়া, রসুনগুঁড়া, আদাগুঁড়া, সয়াসস ১ টেবিল চামচ ও সামান্য তেল।

যেভাবে বানাবেন 

সব উপকরণ দিয়ে চিকেন ৩০ মিনিট মেরিনেট করুন। এয়ার ফ্রায়ারে ১৮০°সে. তাপমাত্রায় ২০-২৫ মিনিট রাখুন। শেষে ২০০°সে. এ আরও ৩-৫ মিনিট দিলে বাইরেটা সুন্দর ক্রিসপি হবে।

চিজি ব্রেড টোস্ট

যা যা লাগবে 

ব্রেড ৪ স্লাইস, মোজারেলা/ চেডার চিজ, বাটার, রসুন কুচি, অরিগানো ও চিলি ফ্লেক্স।

যেভাবে বানাবেন 

বাটারের সঙ্গে রসুন মিশিয়ে ব্রেডে লাগান। ওপরে চিজ, অরিগানো ও চিলি ফ্লেক্স দিন। এয়ার ফ্রায়ারে ১৮০°সে. তাপমাত্রায় ৫-৭ মিনিট, যতক্ষণ না চিজ গলে হালকা গোল্ডেন হয়।

ক্রিসপি ভেজিটেবল নাগেটস

যা যা লাগবে 

সেদ্ধ আলু, গাজর, মটরশুঁটি, ভুট্টা, লবণ, গোলমরিচ ও সামান্য চিজ। কোটিংয়ের জন্য ময়দা, ডিম ও ব্রেডক্রাম্ব।

যেভাবে বানাবেন 

সবজি ও আলু মেখে ছোট নাগেটের আকার দিন। ময়দা→ ডিম→ ব্রেডক্রাম্বে কোট করুন। হালকা তেল স্প্রে করুন। এয়ার ফ্রায়ারে ১৮০°সে. তাপমাত্রায় ১২-১৫ মিনিট, মাঝখানে একবার উল্টে দিন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা