× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবহৃত টি-ব্যাগ থেকে নতুন কিছু

লাবিবা ইরম

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮ পিএম

ব্যবহৃত টি-ব্যাগ থেকে নতুন কিছু

ব্যবহৃত টি-ব্যাগ থেকে নতুন কিছু

চা খাওয়ার পর ব্যবহৃত টি-ব্যাগে তখনও থেকে যায় প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, এসেনশিয়াল অয়েল এবং নাইট্রোজেনভিত্তিক পুষ্টি উপাদান। জিরো-ওয়েস্ট বা অপচয়হীন জীবনযাত্রার অংশ হিসেবে ব্যবহৃত টি-ব্যাগ হতে পারে ত্বক চর্চা, ঘরবাড়ি পরিষ্কার, বাগান পরিচর্যার কাজে এক অনন্য উপাদান।

ত্বকের পরিচর্যায়

চোখের ফোলা ভাব ও ক্লান্তি দূরীকরণ : চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন চোখের চারপাশের রক্তনালীকে সংকুচিত করে। দুটি ব্যবহৃত টি-ব্যাগ ঠান্ডা করে চোখের ওপর ১০-১৫ মিনিট রাখলে ডার্ক সার্কেল ও চোখের ফোলা ভাব দ্রুত কমে।

সানবার্ন ও ত্বকের জ্বালাপোড়া কমানো : গ্রিন টি বা ব্ল্যাক টি’র অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রোদে পোড়া ত্বকের কুলিং এজেন্ট হিসেবে কাজ করে। ঠান্ডা টি-ব্যাগ আক্রান্ত স্থানে চেপে ধরলে ত্বকের অস্বস্তি কমে।

প্রাকৃতিক টোনার ও স্ক্রাব : ব্যবহৃত টি-ব্যাগের পাতা বের করে মধু বা দইয়ের সাথে মিশিয়ে ফেস স্ক্রাব তৈরি করা যায়। এটি মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল করে।

ঘরদোর পরিষ্কার ও গৃহস্থালি কাজে ব্যবহার : কাচ ও আয়না চকচকে করতে ঠান্ডা চায়ে ভেজানো কাপড় দিয়ে আয়না বা জানালার কাচ মুছলে আঙুলের দাগ ও ময়লা খুব সহজেই উঠে যায়।

তৈলাক্ত ও কঠিন দাগ অপসারণ : তেল চর্বি জমে থাকা কড়াই বা পাতিলে গরম পানি দিয়ে কয়েকটি টি-ব্যাগ সারা রাত ভিজিয়ে রাখলে ট্যানিক অ্যাসিড চর্বি আলগা করে ফেলে। সকালে সহজে ধুয়ে নেওয়া যায়।

কাঠের আসবাবের উজ্জ্বলতা ফেরাতে : গাঢ় লাল চা ঠান্ডা করে তাতে ভেজানো সুতি কাপড় নিংড়ে আসবাবের ওপর মুছে দিলে চায়ের ট্যানিন কাঠের আঁচড় ঢেকে দেয় এবং প্রাকৃতিক চমক ফিরিয়ে আনে।

দুর্গন্ধ দূর করতে : ফ্রিজ ও জুতার দুর্গন্ধ শুকানো ব্যবহৃত টি-ব্যাগ ফ্রিজের কোণে বা দুর্গন্ধযুক্ত জুতার ভেতর রাখলে তা অতিরিক্ত আর্দ্রতা ও দুর্গন্ধ শুষে নেয়।

হাতের দুর্গন্ধ দূর করতে : পেঁয়াজ, রসুন বা মাছ কাটার পর চা-পাতা দিয়ে হাত ধুলে তীব্র দুর্গন্ধ দূর হয়।

বাগান পরিচর্যা ও কম্পোস্টিংয়ে : জৈব সার ও কম্পোস্ট তৈরিতে চা পাতায় প্রচুর নাইট্রোজেন থাকে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য। মাটির সাথে চা-পাতা মিশিয়ে দিলে অণুজীবের কার্যক্রম বাড়ে। তবে প্লাস্টিকযুক্ত বা নাইলন মেস টি-ব্যাগ হলে ভেতরের পাতা বের করে ব্যবহার করা উচিত।

মাটির আর্দ্রতা ধরে রাখা : গাছের গোড়ায় টি-ব্যাগ রেখে দিলে তা পানি ধরে রাখে এবং ধীরে ধীরে নাইট্রোজেন নিঃসরণ করে।

ব্যবহারের সতর্কতা 

সতেজ ও শুকনো টি-ব্যাগ বেছে নেওয়া : স্বাস্থ্যবিধি মেনে রূপচর্চায় সেদিনের তাজা টি-ব্যাগ নিন। আর জুতা বা আলমারির দুর্গন্ধ দূর করতে ব্যবহারের আগে টি-ব্যাগটি রোদে বা বাতাসে ভালোভাবে শুকিয়ে নিন, নইলে ভেজা টি-ব্যাগে ছাতা পড়ে দুর্গন্ধ বাড়তে পারে।

আসবাবের ক্ষেত্রে সঠিক নিয়ম : আসবাব মোছার সময় সুতি কাপড় খুব ভালো করে নিংড়ে সামান্য ভেজা ভাব রাখুন, যাতে কাঠে পানি না জমে। আর লাল চা মূলত ডার্ক বা গাঢ় রঙের কাঠের জন্যই সবচেয়ে মানানসই।

প্লাস্টিক মেস আলাদা করা : কাগজের টি-ব্যাগ মাটিতে মিশে গেলেও নাইলন বা সিন্থেটিক ব্যাগের ক্ষেত্রে কেবল ভেতরের চা পাতাটুকু বের করে বাগানে ব্যবহার করুন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা