× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঠিত

কল্পনাজগতের গূঢ়লিপি

সীমান্ত রায়

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯ এএম

কল্পনাজগতের গূঢ়লিপি

ভালোবাসাপ্রবণ মুহূর্তরাশি এবং প্রেমিক হৃদয়ের চিন্তাকল্পগুলোর ইমোশনাল আর্কাইভকে গ্রথিত করে একটি নান্দনিক প্রচ্ছদ গায়ে এঁটে দিয়ে প্রকাশ হয়েছে মো. আসাদুজ্জামান প্রণীত শুধু মাধবী জন্য নামের একটি বই। যেখানে কল্পনাজগতের প্রিয়তমার প্রতি মনোভাবনার গূঢ়লিপি খচিত করা হয়েছে ভালোবাসার প্রাচীনতম মাধ্যমÑ ‘চিঠি’র আঙ্গিকে।

আলোচ্য বইটি সম্বন্ধে সর্বাগ্রে উদ্ধৃতিযোগ্য বিষয়গুলোর অন্যতম হলোÑ বইটির ‘জনরাবিলাস’। বইটিকে কোনো একক জনরার খোপে ঠেঁসে দিয়ে পুঙ্খানুপুঙ্খ সুবিচার করা মোটেই যুতসই হবে না; বরং তা কতকগুলো লেয়ারে ব্যাখ্যা করাই হবে সুবিবেচিত সিদ্ধান্ত। 

প্রথমত বইটিকে ফিকশন বা নন-ফিকশন কোনো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে না পারলেও মাধবীর প্রতি লেখকের এই পত্রনামাকে আমি যৌক্তিকভাবেই অটোফিকশনাল (fiction mixed with personal truth) বলে আখ্যায়িত করতে পারি।

অপরদিকে বলা যায়, সমগ্র বইটি মূলত একপ্রকার Epistolary Monologue কোনো কথোপকথন নেই, শুধুই এক নাছোড়বান্দা প্রেমিকসত্তার একপাক্ষিক আত্ম-অভিক্ষেপ। যেন মাধবীর আদিত্য মেসেঞ্জারে (No Spoiler) তার মাধুর ইনবক্সে কোনো প্রেমধ্রুবকের সমানুপাতে উৎকৃষ্ট সাহিত্যমানের মেসেজ প্রায়শই সেন্ড করে যাচ্ছে, কিন্তু মাধবী একটুখানি সময় করে সিন করবে সেই জো নেই।

আর ফের কখনও মনে হয়েছে, এটা যদি কোনো কাব্যগ্রন্থ হতো তবে নির্ঘাত আস্ত একটা Elegy বনে যেত, যদি কোনো প্লেরাইটের কলমে জন্মাত তবে প্রবাবিলি একটা Tragedz; তবু কোথাও যেন এই চিঠি লেখার অভ্যাসের অন্তরালেই প্রেমিকসুলভ অস্তিত্বের Utopia গুনগুন করে।

কল্পিত এক প্রেয়সী কিংবা একজন অতীত স্মৃতিকাতরতায় কাতর করে যাওয়া প্রণয়িনীর প্রতি চিঠির সংকলনে গড়া এক অবাধ্য প্রেমিকের অবোধ্য প্রেমের নির্মল অভিব্যক্তি এই বই। মাধবী লেখকের মননে বিঁধে থাকা অনিন্দ্য উপমা, যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়। তাই তো লেখক নিয়ম করে তাকে লিখে চলেন প্রেম-বিরহ, সাহিত্য, রাজনীতি-নির্বাচন, সংবিধান, আইন-বিচার, কোর্ট-সমাচার, সামাজিকতা ইত্যাদি সবকিছু। কখনও লিখেন রবীন্দ্রসংগীতের রেশ ধরে, কখনও কবিদের কবিতার পঙক্তিমালার উদ্ধৃতিচিহ্ন কপি-পেস্ট করে, কখনও বিমানে বসে অবসরে, আর কখনও বা এমনি-এমনি মন কেমনের বিজ্ঞাপনে। কখনও আলোকপাত করেন সক্রেটিসের অন্তিমকাল, কখনও বা আইনস্টাইনের মস্তিষ্কের ওজন, কখনও আবার প্লেটোনিক লাভ, হোমার-কথা, Oxytocine hormone, স্যাপিওসেক্সুয়ালিটি ইত্যাদি নানাবিধ প্রসঙ্গ। কখনও পার্সোনাল লাইফে এক্সপেরিয়েন্স করা কিছু, কখনও প্যালেস্টাইনের বিষাদ, কখনও বাংলাদেশের রাজনৈতিক অনুষঙ্গ। একের পর এক নির্দ্বিধায় কোট করে গেছেন তার সঙ্গে সম্পর্কিত এমন কবিতা-উপন্যাস-বিশ্বসাহিত্যের মনে ধরার মতো এক্সট্র্যাক্ট। বইটির সেন্ট্রাল টেনডেন্সিতে রোমান্টিকতা থাকলেও, এর বর্ণনা পরিসর অতিশয় বর্ণাঢ্য, খানিকটা খ্যাপাটে। বইটির সুন্দরতম এলিমেন্টগুলোর একটি হলো: ইমোশনাল জাম্প এবং ফিলোসফি ও লাভ দুটো ইন্টারেস্টিং টপিকের মিক্সচার। আছে সাইকোলজিক্যাল লেয়ার, ফিলোসফিক্যাল ডেপথ এবং আগাগোড়া বাঙালিয়ানায় আবৃত প্রেমবিলাসী ইমোশনাল ইমপ্যাক্ট।

বর্ণনাশৈলী এবং লেখনশৈলী – A Complete Analysis

লেখনিধারা মূলত ‘মুক্তগদ্য’ বা ‘Free Prose’ -এর সঙ্গে সমান্তরাল। এটি মূলত ইনফরমাল, স্বতঃস্ফূর্ত, এবং স্বরচিত কাঠমোধারায় এক ধরনের গদ্য-রচনাকে বোঝায়, যেখানে লেখক প্রথাগত প্রবন্ধ বা ছোটগল্পের কঠোর নিয়ম-রীতির তোয়াক্কা না করে আপন সাহিত্যমনা পার্সপেক্টিভে নিজের ব্যক্তিগত অনুভূতি, পর্যবেক্ষণ বা চিন্তাভাবনা প্রকাশ করেন।

আমি রক্ত, মাংস আর কবিতায় গড়া মানুষ। আর এজন্যই বোধহয় বইটির রাইটিং-স্টাইল আমার এত্ত করে হৃদকপাটিকায় আলোড়ন তুলেছে। বইয়ের মুক্তগদ্যের ভাষাশৈলীতে এক অনন্য কাব্যিকতার স্পর্শ রয়েছে, বাক্যান্তরে এক অদৃশ্য রিদম, ভাবাবেগের স্বতন্ত্র পুনরাবৃত্তি এবং দৃশ্যকল্পের বিবিধ চিত্রায়ন ইত্যাদি সবসমেত বুঝা যায় প্রতিটি বাক্য অনেক আদরযত্নে বুননকৃত, এককথায় বললেÑ 

‘It reads like prose, but feels like poetry.’

উদাহরণস্বরূপ, ‘একসঙ্গে আইবুড়ো হইনি আমরা, একসঙ্গে বুড়ো হতে চেয়েছিলাম’। অথবা, ‘পৌষের কাছাকাছি তুমিহীন সেই দিন ফিরে এসেছে, তোমার শূন্যতায় রোদহীন রোদনভরা সন্ধ্যার মতো ঘন কুয়াশায় ঢাকা চারদিক’।

যেহেতু এটি কোনো নভেল না, তাই বিধিবদ্ধ beginning-middle-end খুঁজে পাওয়া অবান্তর। বইটি পুরোদস্তুর ইমোশনাল ন্যারেটিভ। এজন্যই অক্ষরের মিছিল মুভ-ফরোয়ার্ড করে না, বরং ইনওয়ার্ডে বিশাল গভীরতায় তলিয়ে নিয়ে যায়।

রঙ-বেরঙের মেটাফোরসমূহের প্রয়োগচারুতা এবং আধিক্যও নজর কাড়ার মতো। যেমন: ‘সফেদ সমুদ্রের মতো বনফুলে এলোমেলো উড়ে বেড়ায় অগণিত পাখিরা, তখন মনে হয় তুমি জানালার গ্রিল ধরে আনমনে আমাকে ভাবছ, উড়ে যাওয়া গাঙচিলের ভিড়ে আমাকেই খুঁজছে তোমার ডাগর ডাগর আঁখি।’ অথবা ‘আমাকে পোড়াবার জন্য তুমি যে দাহ্য পদার্থ ব্যবহার করো, তার নাম ভালোবাসা...’ কিংবা ‘...এটা আমার দুঃখবোধের সীমানায় বিষবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে, এই ভাবনায় আমি ব্যথিত, আমার নিরন্তর চিন্তায় তুমি বিষণ্নতার দোপাট্টা উড়িয়ে দিয়েছো।’ বাক্যপ্রবাহগুলো সত্যিই অসাধারণ না?

‘মাধবী’ চরিত্রের আদ্যোপান্তÑ সুচিত্রিত মাধবীচরিত

ভূমিকার পাতা থেকে অনুমান করা যায়, মাধবী চরিত্রের অনুপ্রেরণা এসেছে নিমাই ভট্টাচার্যের মেম সাহেব, সমরেশ মজুমদারের কালবেলা-কালপুরুষের অনিমেষ-মাধবী কিংবা শফিক রেহমানের মঈন-মিলার ইমাজিনারি ক্যারেক্টারসমূহ থেকে।

অক্ষরের ঘোলা জলে হাত ডুবিয়ে আমি বেশ কতকবার চেষ্টা করেছি লেখক আর মাধবীর প্রেমের ডেফিনিশন-ক্লাসিফিকেশনের অবয়ব উদ্ধার করার, সবমিলিয়ে সম্ভবত ৬৫ পৃষ্ঠায় খুঁজে পেয়েছি কাঙ্ক্ষিত ভাবার্থÑ

‘... অথবা ধরে নাও, মানে চোখ বুজে ভাব, তুমি আমি কোনো এক কনে দেখা আলোর ক্ষণে কাশবনের মাঝে লং ড্রাইভে বের হয়েছি, পথের পাশে টং দোকান দেখে থেমেছি, গাভীর খাঁটি দুধের দুই কাপ গরম চায়ের অপেক্ষায় থাকার সময় আমাদের দেখে কেউ এসে কটকটি, বাতাসা, কদমা কিংবা নিমকি বিক্রির কথা বলল, তুমি আমার দিকে তাকিয়ে নিমকি খেতে চাইলে, আমি নিমকির সাথে বাতাসা কিনে দিলাম, ধরে নাও সেটাই আমার মৌলিক ভালোবাসার রূপরেখা, তোমার শরীর কিংবা সম্পত্তি নয়।’

মাধবীর প্রতিমা নীরব, কিন্তু তার বর্তমানতা যারপরনাই সরব। সে বাস্তবতার আলোয় থেকে ধরাছোঁয়ার অতীত, তবে তাকে ঘিরে অনুভূতি-অনুকম্পা নীলিমাসম উদারচেতা। তার নীরব অবস্থান এক আদর্শ ভালোবাসার পরিধি বরাবর পায়চারি করে, সে বেড়ে উঠতে থাকে লেখকের কলমের নিব চেপে ধরে, বসন্তদিনের পল্লবের মতো দ্রুততায়, এক বেপরোয়া প্রেমিকের মননে ক্যালেন্ডারের পাতা বদলের সাথে তাল মিলিয়ে। বারকয়েক প্রশ্ন এসেছে পাঠক মনে, পত্র-প্রেরক কি ডিল্যুশনাল?! পত্র-প্রাপক কি ইল্যুশনাল?! নাকি আদতে সবই রিয়ালিস্টিক রোমান্টিসিজম...

আমি, বই এবং আমার পাঠ্যানুভূতি 

বইটি হাতে আসার পর পার্সেল খুলেই মন ভালো করে দেওয়ার মতো প্রচ্ছদ দেখে প্রাপ্তিলগ্নেই বেশ গুড ভাইবস ফিল করলাম। তারপর একে একে পৃষ্ঠা অতিক্রমের মাঝে লেখকের প্রথম বই হওয়া সত্ত্বেও লেখনিতে সাহিত্যিক-হাতের পারদর্শিতা অনুধাবন করলাম। জনরাটি আমার কাছে ইউনিক লেগেছে এবং রাইটিং-স্টাইলও মার্জিত। কাব্যিক বর্ণনাশৈলী নিয়ে তো ইতোমধ্যেই আমার মতামত উল্লেখ করেছি। সুতরাং, আমার ওভারঅল রিডিং এক্সপেরিয়েন্স বেশ সুখকর। 

আলোচনা-সমালোচনার ঝড়জল

এবার যদি অন্য দৃষ্টিকোণে বইটিকে পর্যালোচনা করি, তবে মাধবী চরিত্রের একটি দুর্বলতা আমার কাছে প্রতীয়মান হয়, সাহিত্যের অন্য সকল আইকনিক চরিত্র থেকে মাধবী একটু বেশি ইমাজিনারি। তবে তাকে ঘিরে লেখকের আরও কিছু উল্লেখযোগ্য ও সাহিত্যমানে টইটম্বুর সৃষ্টিকর্ম এই শূন্যতা ঘুচিয়ে দেবে বলে আশা রাখি। কোটেশনগুলোর ক্ষেত্রে কখনও-সখনও একই অনুভূতি বা উক্তির রিপিটেশন-রিকার্শন খানিকটা ধাক্কা দেয় পাঠকের রিডিং ফ্লোতে। তবে লেখনির সবচেয়ে বড় শক্তি হলোÑ পরপর পাঁচ-দশটা চিঠিজুড়ে একই ধরনের প্রসঙ্গ কখনই ঘুরে-ফিরে আসেনি, ফলে মনে হয় না যে বোরিং কিছু পড়ছি। আর মাধবীকে বলার কনটেক্সট ও কন্টেন্ট এতটাই অকপট ও হৃদয়গ্রাহী যে পাঠকের ডোপামিন ধরে রাখে অবলীলায়। এজামানার যা মন চায় তাই পড়ি এমন পাঠকের জন্য একটি ওয়ার্নিং-এর লালরেখা এখানে টেনে যেতে চাই, লেখকের অনুভূতির অর্থবহতা সম্পূর্ণটা উপলব্ধি করতে চাইলে লেখার অন্তরালের স্থানটুকুকে মনের সম্মতিতে বা বিপরীতে হলেও লেখকের মতো করে ফিল করতে হবে, একজন প্রেমিকের পার্সপেক্টিভকে পাথেয় করে, নতুবা হয় পাগলামি লাগবে নয়তো ক্রিঞ্জ; প্রকৃতপক্ষে আমার মতে বইটি বেশ উপভোগ্য ও সম্ভাবনাময়।

রিভিউয়ারের কথা-অবসান

লেখাটি শেষ করার আগে লেখকের বিদায় বেলাময় একটি উদ্ধৃতিই পিন করে দিতে চাই।

‘তোমার ভালো থাকার প্রশ্নে কোনো মোটাদাগের পরিকাঠামো চলবে না, এখানে কোনো বিপ্লব কিংবা সমঝোতার সুযোগ নেই, তোমার ভালো থাকার জন্য আমার কথাই শেষ কথা, সেখানে যদি আমি আর ‘মাধবী’তে না-ও ফিরি, আর ‘মাধবী’ না-ও লিখি, মাধবীকে না-ও ভাবি, তবু তুমি ভালো থেকো।’

বইজুড়ে লেখকের এই ভালোবাসার ইশতেহার টোটালি one-sided, চিঠিপত্তরে মাধবীর ওপাশ থেকে কোনো প্রত্যুত্তর নেই; তাই ইভেনচুয়্যালি রিডার বনে যান শ্রোতা বা প্রাপক। রিডার মস্তিষ্কই অজান্তে পূরণ করে দেয় সব ইমোশনাল গ্যাপ। রিডারের এই প্রাপকতা সার্থক হলে হয়তো মাধবীকে লেখা বাকি চিঠিগুলোও মোড়ক উন্মোচনের মুখ দেখবে শিগগিরই।

তাই মাধবী কবে খুঁজে পাবে তাকে ঘিরে এক পাগল-প্রেমিকের এসব অদেখা সাহিত্যোপহার তা না জানলেও, পাঠক চাইলেই হাত বুলাতে পারেন ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের ঈষৎ-বাদামি পেইজগুলোর কাগুজে সুবাসমাখা কনফেশনে।


শুধু মাধুবীর জন্য 

মো.  আসাদুজ্জামান

প্রকাশনী: অন্যপ্রকাশ

বিষয়:মুক্তগদ্য

প্রচ্ছদ: মো. সাদিতউজ্জামান

মূল্য: ৮০০ টাকা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা