প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৪ পিএম
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাবের অফিসিয়াল মাসকট ‘FalcON’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শারাফাত চৌধুরী মাল্টিপার্পাস হল-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই মাসকটের উন্মোচন করা হয়।
মাসকটটির আনুষ্ঠানিক উন্মোচন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ ও ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনজীর রহমান, হেড অব দ্য ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এন্টারপ্রেনারশিপ-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়াজ আদনান, সিনিয়র লেকচারার ও বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ক্লাবের ফ্যাকাল্টি কো-অ্যাডভাইজার, মো. সালেহীন চৌধুরী, জয়েন্ট ডিরেক্টর, ব্র্যান্ড কমিউনিকেশন, মার্কেটিং, পিআর অ্যান্ড অ্যাডমিশন এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রবি। ফ্যালকন পাখির বৈশিষ্ট্য ও প্রতীকী শক্তি থেকে অনুপ্রাণিত হয়ে FalcON-কে ক্লাবের নতুন পরিচয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই মাসকটের মাধ্যমে দূরদর্শিতা, সাহস, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব এবং উৎকর্ষ অর্জনের প্রত্যয়কে তুলে ধরা হয়েছে।
নতুন এই মাসকটের মাধ্যমে ক্লাবটি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, উদ্যোক্তা হওয়ার মানসিকতা, নেতৃত্বের দক্ষতা এবং পেশাগত বিকাশে আরও উৎসাহিত করতে চায়। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ক্লাবটি।