× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমীরুল ইসলামের অপ্রকাশিত গল্প

ধ্রুবÑভালো থেকো

আমীরুল ইসলাম

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫২ পিএম

অলংকরণ :তানভীর মালেক

অলংকরণ :তানভীর মালেক

ছড়ার ফুল, তারার ফুল আমীরুল ইসলাম গত ১১ সেপ্টেম্বর রাতে মাত্র বাষট্টি বছর বয়সে চলে গেলেন দূর আকাশের তারা হয়ে। আমাদের সবার প্রিয় স্বপ্নবাজ এই লেখক  ঘুঙুরে নিয়মিত লিখতেন। নানান পরামর্শও দিতেন। আজ তার যে লেখাটি আমরা পড়ব, এটি তিনি পাঠিয়েছিলেন ২০২৪ সালের মে মাসের ১৭ তারিখে। প্রিয় শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই লেখাটি মুদ্রিত হলো


ধ্রুব কেমন আছ? তোমার শরীর কি খারাপ?

এসব কথা কে বলে?

যারা জগৎ সংসারে আলো পান করে, যারা নদীর জলে ভেসে বেড়ায়, যারা বাতাসে বাতাসে সুর তোলেÑতারা কি কখনও অসুস্থ হয়?

যারা স্বপ্ন দেখে, যারা নতুন দিনের সুরে গান গায়Ñতারা অসুস্থ হয় না। 

ধ্রুব কি শিশু?

ধ্রুব কি ঋষি?

ধ্রুব কি বৃষ্টির রং?

ধ্রুব কি নীল আকাশ?

ধ্রুব কি এখন বুড়ো দাদু?

একমাথা শাদা পাকা চুল। বুক সমান শাদা দাঁড়ি।

ধ্রুব সেদিন বৃষ্টির মধ্যে বসেছিল একা একা। বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে ভেজা ক্যানভাস। 

সেই ক্যানভাসে কত ধরনের ছবি নাচছে। মেঘ, নদী, ফুল. আকাশ, গ্রাম, পাখি কত রকমের ছবি ভাসে ধ্রুবর মাথায়। সারাদিন ছবির মধ্যে শিশুর মতো ডুবে থাকে ধ্রুব এষ। ওর মাথায় ছবি আর ছবি। 

বিশেষ করে ছোটদের মতো ছবি খেলা খেলতে খুব বেশি পছন্দ করে ধ্রুব এষ।

ধ্রুব কত কথা মনে পড়ে যায়। কত স্মৃতি। তুমি একজন বড় শিল্পী। আরও কত স্বপ্নের নেশা তোমার ছবিতে। তুমি সুস্থ থাকো। তোমার হাত ধরে এদেশে ছোটদের জগতে স্বপ্নের ফুল ফুটবে।

ধ্রুব, ভালো থেকো। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা