× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই ও ব্যবসার রূপান্তর নিয়ে ৩ দিনের সামিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪ এএম

এআই ও ব্যবসার রূপান্তর নিয়ে ৩ দিনের সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর সম্পূর্ণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্ভাবক, গবেষক, শিল্পনেতা, উদ্যোক্তা ও শিক্ষাবিদরা অংশ নেবেন।

আয়োজক কমিটি জানিয়েছে, এআই ও ব্যবসা রূপান্তরের পারস্পরিক সংযোগ এবং প্রতিষ্ঠান পর্যায়ে এআইয়ের কার্যকর ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে সম্মেলনে। ‘এআইফোরবিটি গ্লোবাল’ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য স্মার্ট, টেকসই ও সম্প্রসারণযোগ্য প্রযুক্তিগত বিবর্তনের ধারণাকে সামনে রেখে ভবিষ্যৎ ব্যবসা ও কর্মক্ষেত্রের পরিবর্তন নিয়ে আলোচনা করা।

সম্মেলনে এআইয়ের প্রাতিষ্ঠানিক সংযুক্তি, ডিজিটাল সক্ষমতা, অটোমেশন ইকোসিস্টেম, নৈতিক এআই, সুশাসন ও সাইবার নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি এআই কীভাবে প্রতিষ্ঠানের অপারেশনাল মডেল ও বাজারের প্রতিযোগিতাকে নতুনভাবে গড়ে তুলতে পারে, তা নিয়েও আলোচনা করবেন বক্তারা।

সম্মেলনে নেতৃত্ব ও দায়িত্বশীল এআইবিষয়ক বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক লিবার, গভর্ন্যান্স ও এআই অ্যাডভাইজর সারা করনেট, সাইবার সিকিউরিটি ও ডেটা গভর্ন্যান্স বিশেষজ্ঞ ড. শরিফুল ইসলাম, এআই ট্রান্সফরমেশন কোচ ও কনসালট্যান্ট মো. মাহমুদুল হাসান, বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট ও ইআরপি কনসালট্যান্ট সাদিক এম. আলম, এআই ও লিডারশিপ বিশেষজ্ঞ টিনা লিবারসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

এ ছাড়া ডিজিটাল ইকোনমি ও টেলিকমিউনিকেশন ইনোভেটর ড. আসিফ নাঈমুর রশীদ, সাইবার সিকিউরিটি, সাইবার-ফিজিক্যাল সিস্টেমস, আইওটি, এজ এআই ও নেটওয়ার্কবিষয়ক গবেষক ড. আব্দুর রাজ্জাক এবং ট্রান্সফরমেশন লিডার ও কনসালট্যান্ট ড. আরিফ আজাদও সম্মেলনে অংশ নেবেন। বিভিন্ন অঙ্গনের উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি নির্বাহীদের সমন্বয়ে একটি বৈচিত্র্যময় প্যানেলও থাকবে।

সম্পূর্ণ ভার্চুয়াল এ সম্মেলনে অংশগ্রহণকারীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন, ইন্টার‌্যাকটিভ প্যানেল আলোচনা, বিশেষায়িত টেক ওয়ার্কশপ এবং ভার্চুয়াল নেটওয়ার্কিং সেশনে যুক্ত হতে পারবেন।

সম্মেলনের অন্যতম বিষয় হিসেবে থাকছে ‘হিউম্যান এআই রেডিনেস স্ক্যান’ (HARS) ও ‘এআই কোচ’। এর মাধ্যমে নেতা, টিম ও নির্বাহীদের এআই গ্রহণ ও ব্যবহারের জন্য প্রস্তুত করার বিষয়টি তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে ‘এআইফোরবিটি এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন স্টার্টার প্যাক’, যেখানে এআই রেডিনেস পালস, এআই অপরচুনিটি ক্যানভাস, এআই ও ইআরপি রেডিনেস চেকলিস্ট, রেসপনসিবল এআই গভর্ন্যান্স চেকলিস্ট, ৯০ দিনের এআই রূপান্তর রোডম্যাপ এবং ৩০ মিনিটের ফ্রি এআইফোরবিটি কনসালটেশনের সুযোগ রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে। পেশাজীবী, শিক্ষাবিদ, শিল্পনেতা ও প্রযুক্তিপ্রেমীদের ভার্চুয়াল পাস সংগ্রহের জন্য সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

বৈশ্বিক এ সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সমকাল, চ্যানেল টোয়েন্টিফোর, প্রতিদিনের বাংলাদেশ ও সোনালী নিউজ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা