× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি গ্যালারিতে তিন প্রজন্মের তিন শিল্পীর ‘কন্টিনিউয়াম’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭ পিএম

সিদ্ধার্থ তালুকদার, মোহাম্মদ নাজমুল হক বাপ্পি ও কারু তিতাস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সিদ্ধার্থ তালুকদার, মোহাম্মদ নাজমুল হক বাপ্পি ও কারু তিতাস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সময়, প্রজন্ম ও শিল্পভাবনার ধারাবাহিকতাকে একসূত্রে বাঁধতে শুরু হয়েছে তিন প্রজন্মের তিন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী ‘Continuum- ধারাবাহিকতা’। 

রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন সমকালীন চিত্রশিল্পী মোহাম্মদ নাজমুল হক বাপ্পি, কারু তিতাস ও সিদ্ধার্থ তালুকদার। তিন প্রজন্মের এই তিন শিল্পীর নিজস্ব শিল্পভাবনা, স্বতন্ত্র শৈলী ও বিভিন্ন সময়ে সৃষ্ট নির্বাচিত শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি।

‘Continuum’ শব্দের অর্থ ধারাবাহিকতা। সময়ের প্রবাহে শিল্পের পরিবর্তন, বিকাশ এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সৃজনশীল ভাবনার সংযোগকে ধারণ করেই প্রদর্শনীর এমন নামকরণ করা হয়েছে। প্রদর্শনীতে তিন শিল্পীর বিভিন্ন সময়ের নির্বাচিত কাজ স্থান পাওয়ায় দর্শকের সামনে উঠে এসেছে শিল্পচর্চার ভিন্ন সময়, অভিজ্ঞতা ও নান্দনিক অনুসন্ধানের বৈচিত্র্য।

শিল্পী মোহাম্মদ নাজমুল হক বাপ্পি দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে শিল্পচর্চা ও প্রদর্শনীর সঙ্গে যুক্ত। তার শিল্পকর্মে প্রকৃতি, আলো-ছায়া, স্মৃতি ও মানবিক অনুভূতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উঠে আসে। বাংলাদেশ ছাড়াও লন্ডন, ইতালি ও চীনসহ বিভিন্ন দেশে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এ পর্যন্ত তিনি ১১টি একক প্রদর্শনী করেছেন এবং দেশে-বিদেশে বহু দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

তিন প্রজন্মের তিন শিল্পীর শিল্পভাষা, অভিজ্ঞতা ও সময়ের বিবর্তনকে একই পরিসরে দেখার সুযোগ তৈরি করেছে ‘Continuum- ধারাবাহিকতা’। আয়োজকদের প্রত্যাশা, ভিন্ন প্রজন্মের শিল্পীদের সৃষ্টিকর্মের এই সম্মিলন দর্শকদের শিল্পের পরিবর্তন ও ধারাবাহিকতা অনুধাবনে নতুন অভিজ্ঞতা দেবে।

শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ভূমি গ্যালারিতে অনুষ্ঠিত হবে প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা