× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় শতাব্দী পর এলিয়েন কচ্ছপের পুনর্জন্ম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ এএম

দেড় শতাব্দী পর এলিয়েন কচ্ছপের পুনর্জন্ম। ছবি: সংগৃহীত

দেড় শতাব্দী পর এলিয়েন কচ্ছপের পুনর্জন্ম। ছবি: সংগৃহীত

দেড় শতাব্দী আগে বিলুপ্ত হয়ে যাওয়া দৈত্যাকার এলিয়েন কচ্ছপের বংশধররা অবশেষে ফিরে এসেছে তাদের পূর্বপুরুষদের আবাসস্থলে। দুই দশকেরও বেশি আগে উলফ আগ্নেয়গিরিতে অপ্রত্যাশিতভাবে এসব কচ্ছপের সন্ধান পান গবেষকরা। পরে সেসব কচ্ছপের প্রজননের মাধ্যমে বংশধর তৈরি করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিয়ানা দ্বীপে ১৫৮টি কচ্ছপ অবমুক্ত করা হয়। গ্যালাপাগোসের দৈত্যাকার কচ্ছপের জন্য জলদস্যু ও তিমি শিকারিদের আগমন ছিল ভয়াবহ বিপর্যয়। ১৬ শতক থেকে দ্বীপগুলোতে আসা নাবিকরা কচ্ছপ ধরে জাহাজে মজুদ করত। কারণ এসব কচ্ছপ প্রায় এক বছর পর্যন্ত খাবার ও পানি ছাড়া বেঁচে থাকতে পারে। দুই শতাব্দীতে মোট এক লাখ থেকে দুই লাখ কচ্ছপ হারিয়ে যায়।

প্রায় ১৮৫০ সালের দিকে বিলুপ্ত হয় ফ্লোরিয়ানা কচ্ছপ। কিন্তু ২০০০ সালে উলফ আগ্নেয়গিরিতে গবেষক জেমস গিবসের নেতৃত্বে অভিযান চালিয়ে কিছু অস্বাভাবিক আকৃতির কচ্ছপের সন্ধান পাওয়া যায়। প্রথমে গবেষকরা তাদের ‘এলিয়েন কচ্ছপ’ নামে ডাকতেন। পরে জিনগত পরীক্ষায় দেখা যায়, তারা বিলুপ্ত ফ্লোরিয়ানা কচ্ছপের বংশধারার সঙ্গে সম্পর্কিত।

ফ্লোরিয়ানা বংশধারার কচ্ছপগুলো বর্তমানে শংকর। তাদের জিনের একাংশ বিলুপ্ত ফ্লোরিয়ানা কচ্ছপের এবং অন্য অংশ উলফ আগ্নেয়গিরি এলাকার স্থানীয় প্রজাতির। গবেষকরা এখনও বিশুদ্ধ ফ্লোরিয়ানা কচ্ছপ খুঁজে পাননি। তবে ৫০ শতাংশ ফ্লোরিয়ানা ও ৫০ শতাংশ স্থানীয় প্রজাতির কিছু কচ্ছপ পাওয়ায় তারা বিশ্বাস করেন, উলফ আগ্নেয়গিরিতে বিশুদ্ধ প্রজাতির কচ্ছপও থাকতে পারে।

দৈত্যাকার কচ্ছপ শুধু একটি প্রাণী নয়, গ্যালাপাগোসের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। তারা বীজ ছড়িয়ে দেয়, উদ্ভিদ সমাজের পরিবর্তনে ভূমিকা রাখে এবং নিজেদের চলাচলের মাধ্যমে অন্যান্য প্রাণীর জন্য আবাস তৈরি করে। একটি কচ্ছপ বছরে ২২৫ কেজি পর্যন্ত উদ্ভিদ খেতে পারে এবং ৪০০ কেজি পর্যন্ত ওজনের এসব প্রাণী অনেকটা প্রাকৃতিক খননযন্ত্রের মতো কাজ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা