× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেহারার সঙ্গে মানানসই হেয়ারকাট

সায়েরা জাহান সুপ্রি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৪ পিএম

চেহারার সঙ্গে মানানসই হেয়ারকাট

চেহারার সঙ্গে মানানসই হেয়ারকাট

একটি নতুন হেয়ার কাট অনেক সময় শুধু চেহারার পরিবর্তনই আনে না, বদলে দেয় আত্মবিশ্বাসও। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কোনো স্টাইল দেখে হুবহু সেটিই করিয়ে পরে হতাশ হওয়ার ঘটনাও কম নয়। কারণ একটি হেয়ার কাট সবাইকে একইভাবে মানায় না।

চলুন জেনে নেই কোন চেহারার সঙ্গে কেমন হেয়ার কাট মানায় 

রাউন্ড শেইপের জন্য 

গোল শেইপের ফেইসের সাথে মিডিয়াম টু লং লেন্থের হেয়ার সব থেকে ভালো মানায়। এমন হেয়ার কাট সিলেক্ট করুন যাতে মুখের দুই পাশের অংশ কম ফোলা লাগবে। আপনার যদি রাউন্ড শেইপের ফেইস কাটিং হয়, তাহলে লং বব কাট, সাইড লেয়ার, ব্যাংস কাট খুব ভালো মানাবে।

ওভাল শেইপের জন্য

ওভাল বা ডিম্বাকৃতির ফেইস শেইপে প্রায় সব ধরনের হেয়ার কাট স্যুট করে। আপনার চুল যদি স্ট্রেইট হয়, সে ক্ষেত্রে বব কাট, ভলিউম লেয়ার, ফ্রন্ট ব্যাংস বা ফুল লেয়ার কাট দিতে পারেন। আর যদি কার্লি হেয়ার হয়, তাহলে পেছনের দিকে স্টেপ কাট বা ইউ শেইপে চুল ছেঁটে নিতে পারেন।

স্কয়ার শেইপের জন্য

স্কয়ার শেইপের ফেইসে চুল একদম ছোট করে ফেললে মুখ আরও বেশি চওড়া দেখাবে। শোল্ডার লেন্থ যেকোনো কাটের সাথে সাইড ব্যাংস কাট দিন। এটা আপনার জ-লাইনকে ঢেকে দিতে সাহায্য করবে। লং লেয়ার বা ব্লান্ট কাট ইজিলি ক্যারি করতে পারেন, এতে মুখের স্কয়ার ভাবটা কম দেখাবে।

লম্বাটে ফেইস শেইপের জন্য

লম্বাটে মুখ এমনিতেই একটু শুকনো দেখায়, গালে ফোলাভাব থাকে না। সেজন্য হেয়ার কাটিং এমন হতে হবে- যাতে করে মুখ কিছুটা ভারী লাগে। এক ছাটের লম্বা চুলে এই ধরনের ফেইস আরও বেশি ফ্ল্যাট লাগবে। সাইড সোয়েপ্ট লং হেয়ার এড়িয়ে চলুন। আপনার চুল শোল্ডার লেন্থে রেখে সাথে লেয়ার বা স্টেপ কাট দিয়ে নিতে পারেন।

হেয়ার ট্রেন্ড 

চুলের কাটিংয়ের বর্তমান ধারা, মুখের গড়ন অনুযায়ী সঠিক স্টাইল নির্বাচন এবং ২০২৬ সালের হেয়ার ট্রেন্ড নিয়ে কথা হয় Jeny's Makeover-এর স্বত্বাধিকারী ও বিউটি এক্সপার্ট শামীমা আক্তারের সঙ্গে।

শামীমা আক্তার বলেন, ‘আমার কাছে যখন কেউ নতুন লুকের জন্য আসেন, তখন আমি প্রথমেই তার ব্যক্তিত্ব, পেশা, মুখের গড়ন এবং চুলের ধরন বোঝার চেষ্টা করি। কারণ একই হেয়ার কাট দুইজন মানুষের ওপর কখনোই এক রকম দেখায় না। তাই শুধু ট্রেন্ড নয়, নিজের সঙ্গে মানানসই হেয়ার কাটই সবচেয়ে সুন্দর।’

বর্তমানে ২০২৬ সালের হেয়ার ট্রেন্ডে স্বাভাবিক ও সহজে বহন করা যায়Ñ এমন স্টাইলই বেশি জনপ্রিয়। নারীদের মধ্যে বাটারফ্লাই কাট, লেয়ারড বব, উলফ কাট, সফট ব্যাংস, কার্টেন ব্যাংস এবং ইতালিয়ান বব বেশ আলোচনায় রয়েছে। অন্যদিকে পুরুষদের মধ্যে টেক্সচার্ড ফ্রেঞ্চ ক্রপ, লো টেপার ফেড, মিড ফেড এবং ন্যাচারাল টেক্সচার ধরে রাখা স্টাইলগুলো বেশি পছন্দ করা হচ্ছে। তবে ট্রেন্ড যতই জনপ্রিয় হোক, সেটি নিজের মুখের গড়নের সঙ্গে মানানসই কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মুখের আকৃতি অনুযায়ী হেয়ার কাট নির্বাচন করলে পুরো লুকই বদলে যেতে পারে। ওভাল মুখে প্রায় সব ধরনের কাট ভালো লাগে। গোল মুখে লং লেয়ার, ফেস-ফ্রেমিং লেয়ার বা সাইড ব্যাংস মুখকে তুলনামূলক লম্বা দেখায়। স্কয়ার শেপের মুখে সফট লেয়ার, ওয়েভি কাট বা কার্টেন ব্যাংস মুখের তীক্ষ্ণতা কিছুটা নরম করে। হার্ট শেপের মুখে চিনের পাশে ভলিউম তৈরি করেÑ এমন লেয়ার কাট বা লব বেশি মানায়। আর লম্বাটে মুখে কাঁধ পর্যন্ত বব, সফট কার্ল বা ব্যাংস মুখের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে।

শুধু মুখের গড়ন নয়, চুলের ধরনও সমান গুরুত্বপূর্ণ। পাতলা চুলে লেয়ার কাট চুলকে ঘন দেখায়। ঘন চুলে টেক্সচার বা লং লেয়ার কাট ভার কমিয়ে স্বাভাবিক লুক দেয়। কোঁকড়ানো চুলে কার্লি লেয়ার সবচেয়ে ভালো মানায়, আর একেবারে সোজা চুলে ব্লান্ট কাট বা সফট লেয়ার কাট বেশি আকর্ষণীয় লাগে।

শামীমা আক্তার বলেন, ‘অনেকেই একটি ছবি দেখিয়ে বলেন, ঠিক এমন হেয়ার কাট চাই। কিন্তু ছবির মানুষটির মুখের গড়ন, চুলের ধরন আর আপনার চুল এক নয়। তাই একই কাট করলেও ফল এক হবে না। আমি সবসময় এমন কাটের পরামর্শ দিই, যেটা মানুষ নিজের মতো করে সহজে মেইনটেইন করতে পারবেন।’

একটি সুন্দর হেয়ার কাটের আসল উদ্দেশ্য শুধু নতুন লুক তৈরি করা নয়; বরং এটি মানুষের ভেতরের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং স্বাভাবিক সৌন্দর্যকে আরও স্পষ্টভাবে প্রকাশ করে। তাই নতুন হেয়ার কাট নির্বাচন করার সময় জীবনযাত্রার বিষয়টিও বিবেচনায় রাখা উচিত। যারা কর্মব্যস্ত, তাদের জন্য এমন স্টাইল ভালো, যা প্রতিদিন খুব বেশি সময় না দিয়েও পরিপাটি রাখা যায়। আবার যারা নিয়মিত স্টাইলিং করতে ভালোবাসেন, তারা ট্রেন্ডি কাট বেছে নিতে পারেন, তবে সেটিও যেন নিজের সঙ্গে মানানসই হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা