× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোমে আন্তর্জাতিক পর্বে যাচ্ছে শিক্ষার্থীরা

‘মন তরঙ্গ’র স্বর্ণজয়

মো. আশিকুর রহমান

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৬ পিএম

হেলথ টেক এন্ট্রেপ্রেনিউরশিপ চ্যালেঞ্জ-এ গোল্ড মেডেল অর্জন করেছে বাংলাদেশের তরুণদের উদ্যোগ ‘মন তরঙ্গ’

হেলথ টেক এন্ট্রেপ্রেনিউরশিপ চ্যালেঞ্জ-এ গোল্ড মেডেল অর্জন করেছে বাংলাদেশের তরুণদের উদ্যোগ ‘মন তরঙ্গ’

প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয়ে উদ্ভাবনী সমাধান তৈরির স্বীকৃতি হিসেবে ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড ২০২৬ ন্যাশনাল রাউন্ড’-এর হেলথ টেক এন্ট্রেপ্রেনিউরশিপ চ্যালেঞ্জ-এ গোল্ড মেডেল অর্জন করেছে বাংলাদেশের তরুণদের উদ্যোগ ‘মন তরঙ্গ’।

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে উদ্যোগটি। ইতালির রোমে অনুষ্ঠিতব্য Fibonacci Global Final Round 2026-এ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে মন তরঙ্গ।

এই অর্জনে দলের নেতৃত্ব দিয়েছেন রিদম মুন্সী, যিনি উদ্যোগটির টিম লিডার হিসেবে পুরো কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের উদ্ভাবনী ধারণাকে বাস্তবায়ন, উপস্থাপন এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ করছে মন তরঙ্গ। প্রযুক্তি, উদ্যোক্তা চিন্তা ও মানসিক স্বাস্থ্য উদ্ভাবনকে একত্র করে তরুণদের জন্য অর্থবহ ও কার্যকর সমাধান তৈরি করাই উদ্যোগটির অন্যতম প্রধান লক্ষ্য।

মন তরঙ্গের সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় পর্যায়ের এই গোল্ড মেডেল তাদের কাছে শুধু একটি প্রতিযোগিতার জয় নয়; বরং মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণদের জন্য কাজ করার দীর্ঘদিনের প্রচেষ্টা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার স্বীকৃতি। এই অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর মানসিক স্বাস্থ্য সমাধান তৈরিতে তাদের অনুপ্রেরণা জোগাবে।

বাংলাদেশে শুরু হওয়া এই উদ্যোগটি মানসিক স্বাস্থ্য সহায়তাকে আরও সহজ ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কাজ করছে। প্রযুক্তির ব্যবহার করে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্য রয়েছে তাদের।

জাতীয় পর্যায়ের সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে মন তরঙ্গ। রোমের গ্লোবাল ফাইনালে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি বাংলাদেশের তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও সক্ষমতাও তুলে ধরার সুযোগ পাবে দলটি।

এই অর্জনের পেছনে থাকা দলের সদস্য, টিম লিডার রিদম মুন্সী, মেন্টর, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং শুরু থেকে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মন তরঙ্গ। উদ্যোগটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতি বিশ্বাস, সহযোগিতা ও উৎসাহ প্রতিটি অর্জনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এখন মন তরঙ্গের সামনে নতুন চ্যালেঞ্জ- ইতালির রোমে অনুষ্ঠিতব্য ফিবোনাচ্চি গ্লোবাল ফাইনাল রাউন্ড। জাতীয় পর্যায়ের গোল্ড মেডেলের সাফল্যকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিচ্ছে তরুণদের এই উদ্যোগ। বাংলাদেশে শুরু হওয়া মানসিক স্বাস্থ্য ও প্রযুক্তিভিত্তিক এই উদ্যোগের আন্তর্জাতিক যাত্রা শুধু মন তরঙ্গের জন্য নয়, দেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিনির্ভর চিন্তাকে বিশ্বমঞ্চে তুলে ধরারও একটি নতুন সুযোগ তৈরি করেছে।

যেভাবে শুরু

তারুণ্যের উদ্দীপ্ত মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই ‘মন তরঙ্গ’-এর জন্ম। কম বয়সে মানসিক চাপ ও বিষণ্নতার ভয়াবহতা অনুধাবন করে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিদম মুন্সী শিক্ষার্থীদের মানসিক সুরক্ষায় একটি স্থায়ী সমাধানের স্বপ্ন দেখেন। পরবর্তীতে বিএএফ শাহীন কলেজের এক বন্ধুর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা তার সেই ভাবনাকে প্রবল তাগিদে রূপান্তর করে। তিনি উপলব্ধি করেন, মনের জমাটবদ্ধ কথাগুলো প্রকাশ করার এবং তাৎক্ষণিক মানসিক সহায়তা পাওয়ার একটি নিরাপদ মাধ্যম থাকা অত্যন্ত জরুরি।

এই প্রয়োজনীয়তা থেকেই রিদম মুন্সী এবং তার অগ্রজ সানজিদা আশেকিনের যৌথ ভাবনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। তাদের এই স্বপ্নের সাথে যুক্ত হন বিএএফ শাহীন কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা সিটি কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব সাইবারজায়ার-এর একঝাঁক তরুণ ও প্রগতিশীল শিক্ষার্থী।

টিমের চারজন দক্ষ শিক্ষার্থীর দলগত প্রচেষ্টায় গড়ে ওঠে ওয়েব ডেভেলপমেন্টের কাজ, আর কারিগরি তদারকিতে এআই চ্যাটবটকে উপযোগী করে তোলা হয়। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী অর্ণব দত্তের প্রযুক্তিগত পরিচালনায় এমন একটি এআই চ্যাটবট তৈরি করা হয়, যা ২৪ ঘণ্টা ব্যবহারকারীর সাথে ইতিবাচক বার্তা আদান-প্রদান করতে পারে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ মানসিক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের সুযোগ তৈরি করে দেয়। ওয়েবসাইটের সাইবার সুরক্ষার দায়িত্বে যুক্ত হন শাহরিয়ার শানাজ এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় সামিহা মালিক।

সব বাধা-বিপত্তি অতিক্রম করে ২০২৬ সালের ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে মানসিক স্বাস্থ্যসহায়ক ওয়েবসাইট ‘মন তরঙ্গ ডটকম’ (montorongo.com)। কেবল প্রযুক্তিতে সীমাবদ্ধ না থেকে এতে যুক্ত করা হয় মুড ট্র্যাকার, রিলাক্সেশন এক্সারসাইজ, গোপনীয়তা রক্ষা করে মনের কথা লেখার সুযোগ এবং মন শান্ত করার মতো প্রাকৃতির আবহ ধ্বনি।

‘এআই কখনও মানুষের বিকল্প নয়, তবে না বলা কথা প্রকাশের নির্ভরযোগ্য বন্ধু’Ñ এই দর্শনকে পাথেয় করেই রিদম মুন্সীর নেতৃত্বে একঝাঁক শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় ‘মন তরঙ্গ’ আজ সফলতার মুখ দেখেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা