× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চশমার ফ্রেম স্পর্শ করলেই ছবি বা ভিডিও ধারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯ এএম

স্মার্ট চশমা যার ফ্রেম স্পর্শ করলেই ছবি বা ভিডিও ধারণ হয়। ছবি: সংগৃহীত

স্মার্ট চশমা যার ফ্রেম স্পর্শ করলেই ছবি বা ভিডিও ধারণ হয়। ছবি: সংগৃহীত

একসময় মানুষের চোখ ছিল কেবল দেখার জন্য, ক্যামেরা ছিল ছবি ধরে রাখার জন্য। পরে মোবাইল ফোন সেই ক্যামেরাকে মানুষের হাতের মুঠোয় এনে দেয়। আর এখন প্রযুক্তি আরও একধাপ এগিয়ে ক্যামেরাকে বসিয়ে দিয়েছে মানুষের চোখের ঠিক পাশে। ফলে মানুষ যা দেখছে, তা মুহূর্তেই ধারণ হয়ে যাচ্ছেÑ অনেক সময় আশপাশের মানুষ তা বুঝতেও পারছে না। স্মার্ট চশমার এই নতুন যুগ প্রযুক্তির বিস্ময়ের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি ও মানবিক মর্যাদা নিয়ে তৈরি করেছে নতুন প্রশ্ন।

মেটার তৈরি রে-ব্যান স্মার্ট চশমা বর্তমানে পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে ব্যাপক জনপ্রিয়। প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে ৭০ লাখের বেশি জোড়া চশমা বিক্রি হয়েছে। কয়েকশ পাউন্ড মূল্যের এই চশমায় রয়েছে ছোট ক্যামেরা। ফ্রেমে স্পর্শ করলেই ছবি বা ভিডিও ধারণ করা যায়। ব্যবহারকারী একই সঙ্গে ফোনে কথা বলতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুবিধাও ব্যবহার করতে পারে। ভিডিও ধারণের সময় চশমায় সাদা আলো জ্বলে ওঠে, যাতে আশপাশের মানুষ বুঝতে পারে যে ছবি ধারণ করা হচ্ছে। তবে সমালোচকদের প্রশ্ন, বাস্তবে সবাই কি সেই আলো লক্ষ করে? পশ্চিম বেলফাস্টের ভিডিও নির্মাতা পিয়ার্স ভ্যালেলি এই চশমা ব্যবহার করে রাস্তায় মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্ত কথোপকথনের ভিডিও তৈরি করেন। তার একটি ভিডিও টিকটকে ৬ লাখের বেশিবার দেখা হয়েছে। তিনি কারও আপত্তি থাকলে ভিডিও প্রকাশ করেন না এবং সম্ভব হলে ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি জানান।

তবে উদ্বেগও বাড়ছে। যুক্তরাজ্যের প্রায় ৮০০টি পানশালা পরিচালনাকারী ওয়েদারস্পুনস তাদের প্রতিষ্ঠানে এই চশমা দিয়ে ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে। নারী অধিকারকর্মীরা বিশেষভাবে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, পোশাকের নিচের অংশ গোপনে ধারণের মতো অপরাধেও প্রযুক্তিটির অপব্যবহার হতে পারে। তবে প্রযুক্তিটির ইতিবাচক দিকও রয়েছে। দৃষ্টিশক্তি কম এমন মানুষের জন্য লেখা পড়ে শোনানোসহ বিভিন্ন সুবিধা স্মার্ট চশমাকে সহায়ক প্রযুক্তিতে পরিণত করছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা