সুতোর গল্প - নিজস্বতায় বোনা উৎসব
ফ্যাশন উদ্যোগ, ফ্যাশন এন্টারপ্রেনারস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর আয়োজনে আগামি ২৫ থেকে ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ধানমন্ডিস্থ মাইডাস সেন্টারে 'সুতোর গল্প-২_নিজস্বতায় বোনা শারদীয় উৎসব' শিরোনামে তিন দিনব্যাপী শারদীয় আয়োজন নিয়ে প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এফইএবি এর সদস্যভূক্ত দেশের প্রথিতযশা উদীয়মান উদ্যোক্তা ও ব্র্যান্ডের সমন্বিত অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এই মেলায় থাকছে দেশীয় সংষ্কৃতি, ঐতিহ্য, নতুনত্ব আর স্বকীয়তার অনন্য মেলবন্ধনের স্বতষ্ফূর্ত বহিঃপ্রকাশ।
আসন্ন শারদীয় দূর্গোৎসব সামনে রেখে এই আয়োজনে প্রত্যেক উদ্যোক্তা তাদের নতুন নতুন ডিজাইনের সৃষ্টিশীল, নান্দনিক, রুচিশীল পণ্যের অনন্য পসরা নিয়ে আসছেন এই মেলায়। এতে শিশুসহ সকল বয়সীদের উপযোগী পোশাক, গহনা, চামড়াজাত পণ্য, গৃহসজ্জাসহ বিভিন্ন ধরনের পণ্যের সমাহার। এখানে ৪৫ টি প্রতিষ্ঠানের শারদীয় কালেকশন এই মেলায় একসঙ্গে প্রদর্শীত হবে, যাতে ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে এক ছাদের নিচে শপিং করার সুযোগ।
এতে অংশগ্রহণ করছে- শিল্পলোক, পোশাক বাই তাননাস, মিথ আর্টস এ্যান্ড ক্রাফটস, কইন্যা, কালিন্দি, সিগনেট, সুতলি, আটকুঠুরি নয় দরজা, বুনো, দয়ীতা, তেরো পার্বণ, পরিনীতা ফ্যাশন, তানিস বাংলাদেশ, ঋতি, মিতার গল্প, নকশা মিস্ত্রী, গুটিপা, বক্স অফ অর্নামেন্টস, মুনমুন’স, সরলা, অয়ন ক্রাফটস, পৌরাণিক, বেনে বৌ, নিপুণ ক্রাফটস, ট্রেন্ডজ, ট্যান, ক্রাফট পান্ডা, দীঘল, শিশু পরিবহন, খুঁত, যথাশিল্প, আজুরা বাই শান্তা কবির, রিংকি’স এ্যাটায়ার, আর্টজেনিক্স বাই আনিকা, সীবনী, কল্পতরু, ফারহানা ফ্যাশন, কনক দ্য জুয়েলারি প্যালেস, দেশাল, রঙ বাংলাদেশ, অঞ্জন'স, কে ক্রাফট, সাদাকালো, কাপড়-ই-বাংলা ও অন্যরকম।
উল্লেখ্য আসন্ন রোযার ঈদকে সামনে রেখে আগামী ফেব্রুয়ারিতে আরো বড় পরিসরে আলোকিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুতোর গল্প-৩।
সকলকে সুস্বাগতম।
“সুতোর গল্প-২ শারদীয় উৎসব”
স্থানঃ মাইডাস সেন্টার (১২ তলা), প্লট#৫, সড়ক# ১৬(নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
তারিখঃ ২৫, ২৬ ও ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬। শুক্র, শনি ও রবিবার।
সময়ঃ সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ পর্যন্ত।