× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমের রাতে লোডশেডিং হলে স্বস্তি পেতে যা করবেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ এএম

গরমের রাতে লোডশেডিং হলে স্বস্তি পেতে যা করবেন। ছবি: এআই দিয়ে তৈরি

গরমের রাতে লোডশেডিং হলে স্বস্তি পেতে যা করবেন। ছবি: এআই দিয়ে তৈরি

গরমের রাতে লোডশেডিংয়ে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে গভীর রাতে বিদ্যুৎ চলে গেলে ঘুম ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থদের ভোগান্তি বাড়ে। এ সময় কিছু সহজ ব্যবস্থা সাময়িক স্বস্তি দিতে পারে।

বিদ্যুৎ চলে গেলে প্রথমেই ঘরের জানালা-দরজা খুলে দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। হাতপাখা বা ব্যাটারিচালিত ফ্যান ব্যবহার করা যেতে পারে। শরীর ঠান্ডা রাখতে ভেজা গামছা বা পাতলা কাপড় কপাল, ঘাড় ও শরীরে দেওয়া যেতে পারে।

এ সময় পর্যাপ্ত পানি পান করাও জরুরি। অতিরিক্ত ঘাম হলে পানি ও প্রয়োজন অনুযায়ী ওরস্যালাইন পান করা যেতে পারে। পাতলা সুতির পোশাক ও চাদর ব্যবহার করলে শরীরে গরম কম অনুভূত হয়।

সম্ভব হলে বারান্দা বা বাতাস চলাচল করে এমন অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় ঘুমানোর ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি লোডশেডিংয়ের আগে রিচার্জেবল ফ্যান, পাওয়ার ব্যাংক ও জরুরি আলো চার্জ দিয়ে রাখা ভালো।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে মাথা ঘোরা, দুর্বলতা, বমি বা বিভ্রান্তির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত শরীর ঠান্ডা করার ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা