× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৬ পিএম

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

ছেঁড়াফাটা ছবি

শাহাবুদ্দীন নাগরী


রাত জমাট হচ্ছে কালো বরফের মত আশেপাশে

নিঃশব্দ পাতাঝরা দুলে উঠছে নিঝুম বাতাসে

গ্রহণ শুষে নিচ্ছে চাঁদের ধবল জ্যোৎস্নাপাত

নক্ষত্রের বাড়িঘর ভেঙে পড়ছে অক্টোপাস ঝড়ে।

আমাদের শরীরে খেলা করছে আদিম উল্লাস,

অনামিকার আংটি থেকে খুলে পড়ছে হীরক খণ্ড,

নদীজলে অস্থির তরঙ্গ ঘুমিয়ে পড়ছে মগ্নতায়

রাধার কুঠুরি থেকে ভেসে আসছে কৃষ্ণের বাঁশি।


আর একটু পরেই জ্বলে উঠবে শশব্যস্ত আগুন

নগ্ননৃত্যে মেতে উঠবে একপাল চতুর রমণী,

জমাট কালো অন্ধকার গলে গলে ভস্মীভূত হবে,

সভ্যতা বিলীন হবে একবিংশের নখর থাবায়।

আমার বসতঘরে দেবী তার ডানা খুলে রাখে,

গোপন দরোজা খুলে বেরিয়ে যায় কৃষ্ণের পা।


লাল কলোনি বাড়ির মাঠ

রেজা ফারুক

লাল কলোনি বাড়ির মাঠে পাতা উড়ছে

রুমালের মতো সন্ধ্যায়

রৌদ্রের কিশোরীরা গোল হয়ে বসে আছে

অবৈতনিক ধুলোর প্রপেলারে

এইমাত্র টেকঅফ্ করে

দিগন্তে ভেসে গ্যালো সিল্কের মেঘ

প্যাট্রোমেক্স বসে আছে জ্বলে নিজেই

নিজেরই নীল চিবুকের কাছে!


কলোনি বাড়ির টালির ছাদে একটা দুপুর

পায়ের নূপুর খুলে আছে বসে

বৃষ্টির নেটওয়ার্ক থেকে মাইল... মাইল... দূরে!


অপরিণামদর্শী

রেজাউল কারীম


পটোম্যাক নদীর কাছে দাঁড়ালে মনে হয়, 

সবকিছুর একটা শিল্পভাষা আছে।

আকাশ ও নদীর শিল্পভাষা হলো দূরত্বÑ

ইচ্ছে করেও ছোঁয় না কেউ কাউকে। 

তবু আকাশ নদীর বাড়ি আসে, 

নদী যায় আকাশের বাড়িতে।


ইচ্ছে হলেও পারি না ছুঁয়ে দিতে 

তোমার নাতিদীর্ঘ আকাশ,

বুঝতে পারি না তোমার শিল্পভাষা।

তোমার শিল্পভাষা অপরিণামদর্শীÑ

মৃত গ্যালাক্সির উচ্ছৃঙ্খল ধুলো।


অদৃশ্য ভবিষ্যৎ 

‎ঊষাতন চাকমা 

‎কর্পূরের গন্ধে উড়তে থাকে ভালোবাসা

‎নষ্ট হয় গেরস্থর অসূয়া

‎মায়াবী মনে পার্থিব দ্বন্দ্ব

‎ইতিহাস চেতনায় বিবেকের নতুন সিলেবাস।

‎স্বার্থের ঊর্ধ্বে ধ্যানরত সন্ন্যাসী

‎কখনও মাতাল হয়ে চলে আসে মর্ত্যে

‎পানকৌড়ি খুঁজে জলজ সন্তান 

‎মায়া শুধু তার দেহস্থ উনুনের জ্বালানি।


‎এই চেতনা, বিরহ-ব্যথা, প্রতিবাদী কণ্ঠ

‎কালের বিপ্লবী ফসিল এবং 

‎চিরন্তন বহমান প্রজন্মের ডিএনএ

‎গ্রন্থের সাথে ঠিক যেমন তার অক্ষর

‎মশাল জ্বালিয়ে রেখেছে অদৃশ্য ভবিষ্যৎ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা