× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবচেয়ে লম্বা ঘোড়া হুগো এখনও বাড়ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ এএম

চার বছর বয়সী হুগো নামের শায়ার ঘোড়া এখন বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত ঘোড়া হিসেবে রেকর্ড গড়েছে। তবে এখানেই শেষ নয়। হুগো এখনও বেড়ে উঠছে। ছবি: সংগৃহীত

চার বছর বয়সী হুগো নামের শায়ার ঘোড়া এখন বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত ঘোড়া হিসেবে রেকর্ড গড়েছে। তবে এখানেই শেষ নয়। হুগো এখনও বেড়ে উঠছে। ছবি: সংগৃহীত

সাধারণ ঘোড়ার চেয়ে দ্বিগুণের কাছাকাছি উঁচু ঘোড়া দেখে মানুষের বিস্ময়Ñ ‘সে তো বিশাল!’ চার বছর বয়সী হুগো নামের শায়ার ঘোড়া এখন বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত ঘোড়া হিসেবে রেকর্ড গড়েছে। তবে এখানেই শেষ নয়। হুগো এখনও বেড়ে উঠছে। মালিকের ধারণা, সাড়ে আট বছর বয়সে তার পূর্ণ আকৃতি পাওয়ার আগ পর্যন্ত উচ্চতা আরও বাড়তে পারে।

গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের নর্থহ্যাম্পটনশায়ারের টাউসেস্টারে বসবাসকারী হুগোর উচ্চতা বর্তমানে ১৯৯ সেন্টিমিটার বা প্রায় সাড়ে ৬ ফুট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা জানিয়েছেন, একজন পশু চিকিৎসক আনুষ্ঠানিকভাবে হুগোর উচ্চতা পরিমাপ করেছেন। হুগোর মালিক ব্রেট মাস্টার্স জানান, ১৮ মাস বয়সে হুগোকে কেনার সময় তিনি ধারণাই করতে পারেননি যে, ঘোড়াটি এতটা লম্বা হবে। তার ভাষায়, হুগো এখনও শিশু। তার আরও প্রায় তিন বছর বেড়ে ওঠার সময় রয়েছে এবং সাড়ে আট বছর বয়সের দিকে তার বৃদ্ধি থামতে পারে। তবে অস্বাভাবিক দ্রুত বৃদ্ধির কারণে হুগোকে দেওয়া হচ্ছে বিশেষ যত্ন। নিয়মিত পশু চিকিৎসকের পাশাপাশি তার রয়েছে মেরুদণ্ডের বিশেষজ্ঞ, দন্ত্যচিকিৎসক ও মালিশকারী। প্রতি ছয় মাসে তার দাঁত পরীক্ষা করা হয়। ভারী ওজন টানার সক্ষমতার কারণে অতীতে কৃষিকাজ ও পরিবহনে এসব ঘোড়া ব্যাপকভাবে ব্যবহৃত হতো। বর্তমানে তার ওপর মানুষকে চড়ানোর প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। হুগোকে বাইরে নিয়ে গেলেই মানুষের দৃষ্টি আটকে যায়। অনেকে ভিডিও করেন, কেউ কেউ বিস্ময়ে চিৎকার করে বলেন, ‘সে তো বিশাল!’ এর আগে নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে লম্বা ও ভারী ঘোড়াটিও ছিল শায়ার জাতের। সাম্পসন নামের ওই ঘোড়াটি ১৮৫০ সালে ২ দশমিক ১৯ মিটার বা ৭ ফুট ২ দশমিক ৫ ইঞ্চি উচ্চতায় পৌঁছেছিল। পরে তার নাম পরিবর্তন করে রাখা হয় ম্যামথ। বর্তমানে হুগো সেই ঐতিহাসিক উচ্চতার কাছাকাছি না গেলেও তার বয়স বিবেচনায় সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা