× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরৎকালের ভোর

রহীম শাহ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১১ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

সকালবেলা শিশিরভেজা ঘাসের ডগা দেখে

মনে মনে ভেবেছি এই ছবিই নেব এঁকে।

তারপর সেই ঘাস মাড়িয়ে এগিয়ে গিয়ে দেখি

নদীর পাড়ে দুধসাদা রং কাশের বাগান এ কী!


নদীও ছিল শান্ত ভীষণ সুবোধ বালক যেন

ভাবতে থাকি, এখানে আর দাঁড়িয়ে থাকি কেন?

এগিয়ে গেলাম সামনে আরও দিগন্তরের কাছে

যেখানে এক সবুজ পাহাড় আকাশ ছুঁয়ে আছে।


আকাশ দেখে চমকে গেলামÑ নানান মেঘের ভেলা

মেঘের সাথে সূর্য করে লুকোচুরি খেলা।

পুরো ছবি এঁকে ফিরি বাড়ির কাছাকাছি

শিউলি গাছে দুইটি দোয়েল করছে নাচানাচি।


শিউলি-ঝরা শিউলিতলা যেন সাদা চাদর

মিষ্টি কিছু গন্ধ এসে বুলোয় নরম আদর।

মা দেখে কন, ‘খোকন সোনা, কী হয়েছে তোর?’

বলি আমি, ‘এঁকেছি মা, শরৎকালের ভোর।’


ইচ্ছেঘুড়ি

দেব শংকর চক্রবর্তী 


মনটা চায় আকাশ মাঝে

পাখি হয়ে উড়ি, 

মনটা চায় ছুটে বেড়াই

উড়ছে যেমন ঘুড়ি।


মনটা চায় গাছে গাছে 

বেঁধে বেড়াই বাসা, 

মনটা চায় নদীর জলে 

মেটাই মনের আশা।


মনটা চায় রাখাল হয়ে 

বাজাই মনের বাঁশি,

মনটা চায় খুঁজে বেড়াই

কোথায় মুক্তো রাশি। 


মনটা চায় মায়ের স্নেহে

থাকি বিভোর হয়ে,

এমনি করে কাটুক জীবন 

প্রকৃতিকে নিয়ে।

                       নবম শ্রেণি

খান বাহাদুর আওলাদ হোসেন 

খান উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ


শরতের মেঘ

বাবু হক 


আকাশ জুড়ে 

বেড়ায় ঘুরে

সাদা মেঘের পাখি 

ধরতে গেলে

পাখনা মেলে 

সবাইকে দেয় ফাঁকি! 


পাখির পাখা

তুলোয় আঁকা

সাদা জলের ফোটা 

জলের ধারা

মেঘের পাড়া 

বায়ুর বেগে ছোটা।


চাইছে খোকা 

মেঘের থোকা

মাখবে সারা গায়

শীতল হবে

শান্ত রবে

শরৎ মেঘের ছায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা