× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ বছরে ১৮ হাজার প্রাণীর ছবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭ পিএম

পৃথিবী থেকে একের পর এক প্রাণী হারিয়ে যাচ্ছে। বিলুপ্তির সেই নীরব মিছিলের মধ্যে যত বেশি সম্ভব প্রাণীর অস্তিত্ব ক্যামেরায় ধরে রাখতে ছুটছেন মার্কিন আলোকচিত্রী জোয়েল সার্তোরে। ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে একের পর এক প্রাণী হারিয়ে যাচ্ছে। বিলুপ্তির সেই নীরব মিছিলের মধ্যে যত বেশি সম্ভব প্রাণীর অস্তিত্ব ক্যামেরায় ধরে রাখতে ছুটছেন মার্কিন আলোকচিত্রী জোয়েল সার্তোরে। ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে একের পর এক প্রাণী হারিয়ে যাচ্ছে। বিলুপ্তির সেই নীরব মিছিলের মধ্যে যত বেশি সম্ভব প্রাণীর অস্তিত্ব ক্যামেরায় ধরে রাখতে ছুটছেন মার্কিন আলোকচিত্রী জোয়েল সার্তোরে। ২০০৬ সালে ‘ন্যাশনাল জিওগ্রাফিক ফটো আর্ক’ প্রতিষ্ঠার পর সার্তোরে এখন পর্যন্ত ১৮ হাজার প্রজাতির ছবি তুলেছেন। তার লক্ষ্য ২৫ হাজার প্রজাতিতে পৌঁছানো, যাতে পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের তত্ত্বাবধানে থাকা সব প্রাণীকে নথিবদ্ধ করা যায়। এর আগে ২০১৮ সালে সার্তোরে ‘রোলেক্স ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার অব দি ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।

৬৪ বছর বয়সী সার্তোরের ছবি সংগ্রহের ব্যাপ্তি বিশাল। বিভিন্ন ম্যাগাজিন, ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশিত হয়েছে। এমনকি নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার মতো স্থাপনাতেও তার ছবি প্রদর্শিত হয়েছে। ২০১৩ সালে সিএনএন যখন সার্তোরের সাক্ষাৎকার নিয়েছিল, তখন তার সংগ্রহে ছিল ১৩ হাজার প্রাণীর ছবি। এরপর মাত্র চার বছরেই আরও ৫ হাজার ছবি যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে জাভান গন্ডার, টনকিন স্নাব-নোজড বানর, বোর্নিয়ান বে ক্যাট, অ্যান্ডিয়ান ক্যাট ও সাওলার মতো বিপন্ন প্রাণী। তবে বিশাল আকৃতির তিমির ছবি তোলার উপায় এখনও খুঁজে পাননি তিনি।

‘ফটো আর্ক’-এর কাজ পরিচালনায় সার্তোরেকে সহায়তা করছেন দুই শ্রেণিবিন্যাসবিদ পিয়েরে দ্য শাবান ও নায়ের ইউয়াকিম। তারা চিড়িয়াখানা, বন্য প্রাণী পুনর্বাসনকেন্দ্র, বিশেষজ্ঞ, শৌখিন প্রাণীপ্রেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। বছরের শেষদিকে কেনিয়ায় পরিযায়ী পাখি শনাক্তকরণ ও রিং পরানোর কর্মসূচিতে অংশ নিয়ে ১০ দিনে প্রায় ১০০ প্রজাতির ছবি তোলার পরিকল্পনা রয়েছে সার্তোরের। বলিভিয়া ও শ্রীলঙ্কাতেও রয়েছে তার সফরসূচি। 

২০ বছর আগে শুরু করা এই অভিযানে থামতে চান না সার্তোরে। সার্তোরের ভাষায়, ‘দিন শেষে আমাকে কাজটা করে যেতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবেÑ একটির পর আরেকটি। আর জানা থাকা জরুরি, কিছু প্রাণীর ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারব। আমরা তাদের বাঁচাতে সহায়তা করব।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা