আঁকা ও কথা : জায়রা ত্রিনিতা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৩ পিএম
একদিন মহাকাশে এলিয়েন রাজা তার প্রজাদের পাঠাল কাজ করতে। কাজ শেষে ফেরার পথে মাঝ মহাকাশে দেখল ওদের উড়োশক্তি নষ্ট হয়ে গেছে। এটা ঠিক করতে ওদের রাজার কাছে যাওয়া লাগবে, কিন্তু ওদের রাজা তো এখন হাতের কাছে নেই!
মহাকাশে একটা কুঁড়েঘরের ভেতরে শব্দ হচ্ছে। ওরা মনে করল নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তাই যানবাহন ফেলে দিয়ে সেই ঘরের ভেতর গিয়ে দেখল একটা বাচ্চা এলিয়েন কান্না করছে। এলিয়েনদের দেখে বাচ্চাটার মা বলল, ‘কে তোমরা কে? তোমরা এখানে কেন এসেছো? যাও যাও আমার বাচ্চা থেকে দূরে যাও।’
‘না আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমাদের যানবাহন নষ্ট হয়ে গেছে, আর আমরা শুনলাম কেমন কান্নার শব্দ, তাই এসেছি। ভাবলাম কোনো বিপদ হয়েছে কি না!’
‘ও আচ্ছা ঠিক আছে আসুন। আপনারা আমার বাসায় আসুন। আমার স্বামী অনেক বড় এলিয়েন ইঞ্জিনিয়ার। আমি উনাকে ডাকছি। উনি আপনাদের উড়ো যানবাহন ঠিক করে দিতে পারবে।’
এলিয়েনরা বলল, ‘এটা তো অসম্ভব! আমাদের রাজা ছাড়া এটা তো করা যাবে না।’
‘অসুবিধা নেই। আপনাদের রাজাকে আমরা চিনি। একবার আমাদের বাসায় এসেছিল। আমার কাছে তার ফোন নম্বর আছে। তাকে ফোন করে অনুমতি নিয়ে নিচ্ছি।’
তারপর মহিলাটা রাজার কাছে ফোন দিয়ে অনুমতি নিয়ে নিল। তার স্বামীকে ডেকে বলল, ‘জলদি জলদি, ওদের যানবাহন ঠিক করে দাও, ঠিক করে দাও।’
তারপর তার হাজবেন্ড ওইটা ঠিক করে দিল।
তার হাজবেন্ড বলল, ‘আপনাদের তেমন কোনো সমস্যা হয়নি। শুধু চাকার হাওয়া চলে গিয়েছিল। আমি পাম দিয়ে দিয়েছি।’
এলিয়েনরা বলল, ‘আপনার কত টাকা লাগবে বলুন।’
তখন তারা বলল, ‘আপনারা তো আমাদের অতিথি। আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না।’
এলিয়েনরা বলল, ‘আপনাদেরকে ভীষণ ভীষণ থ্যাঙ্ক ইউ!’
ওরা ওদের উড়ো যানবাহন নিয়ে গ্রহতে চলে গেল। আপনারা তো জানেনই, সূর্যের চারপাশে যেটা গোল ঘোরে ওটাই গ্রহ।
যখন রাজার কাছে পৌঁছে তখন রাজা রেগে বলল, ‘এত দেরি কেন।’
এলিয়েনরা বলল, ‘রাজা মশাই, আমাদের উড়ো যানবাহন নষ্ট হয়ে গিয়েছিল।’
তখন রাজা বলল, ‘ও যে ঠিক করে দিয়েছে তাকে আমি চিনি, তোমাদেরকে সরি বকাবকি করার জন্য। আর আজকে ভালো-মন্দ রান্না করো।’
শ্রেণি-নার্সারি, বটমলী হোমস্ অ্যান্ড কিন্ডারগার্টেন, তেজগাঁও, ঢাকা