× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাছ যেন সাপের ফণা

মৃত্যুঞ্জয় রায়

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৯ পিএম

কোবরা লিলি

কোবরা লিলি

এ তো গাছের পাতা নয়, যেন অবিকল কেউটে সাপের ফণা! বিস্ময় জাগানিয়া এই বৃক্ষটি দেখা যায় আমেরিকার ক্যালিফোর্নিয়া ও ওরিগনে। দেখলে মনে হবে যেন একপাল কেউটে সাপ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আজব সে গাছের নাম কোবরা লিলি। কোবরা লিলি নাম হলেও আসলে এটা লিলিগোত্রীয় কোনো গাছ নয়, বরং এক ধরনের মাংসখেকো গাছ। উদ্ভিদবিদ উইলিয়াম ডার্লিংটন ব্রাকেনরিজ ১৮৪১ সালে এই গাছটি ক্যালিফোর্নিয়ার শাস্তা পাহাড়ে প্রথম দেখতে পান। তাই, জন টরে ১৮৫৩ সালে তার নামানুসারে এর উদ্ভিদতাত্ত্বিক নামকরণ করেন Darlingtonia californica. এ গাছের পাতা অনেকটা ফাঁপা নলের মতো, গোড়ার দিকটা সরু, মাথার দিকটা মোটা। মোটা দিকের মাথায় সাপের জিহ্বার মতো চেরা দুটো পত্রাংশ থাকে। মোটা দিকের মুখটা খোলা থাকে যেখান দিয়ে এর ভেতরে কোনো পোকা ঢুকলেই নলাকার পাতার ফাঁদে আটকা পড়ে যায়। এসব পোকা এই গাছ ডেকে আনে তার পরাগায়ন ও খাদ্যের জন্য। কলসের মতো ফাঁপা পাতার ভেতরে থাকে কিছু মিথোজীবী ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া অণুজীব। এরা ফাঁদে আটকা পড়া পোকাদের গলিয়ে স্যুপ বানিয়ে দেয়। তখন পাতা সে রস পুষ্টির জন্য শোষণ করে। অন্যান্য কলস উদ্ভিদের মতো এই গাছের পাতা সাধারণত পোকা হজমের জন্য কোনো এনজাইম নিঃসরণ করে না। বনে আগুন লেগে যদি গাছপাতা পুড়েও যায়, কোবরা লিলি গাছ আবার শিকড় থেকে গজিয়ে উঠতে পারে। এটি একটি দুর্লভ গাছ। এ গাছের চাষ করাও সহজ নয়। গাছে ফুল ও বীজ হয়। বীজ থেকে চারাও হয়। আবার বেয়ে চলা শেকড়ের টুকরো থেকেও চারা হয়। তবে নির্দিষ্ট উপযোগী পরিবেশ ও জলবায়ু ছাড়া কোনো জায়গায় এ গাছ লাগালে তা বাঁচে না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা