× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিলস এর পক্ষ থেকে প্রতিদিনের বাংলাদেশকে সম্মাননা স্মারক প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২০ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫ পিএম

নিলস এর পক্ষ থেকে প্রতিদিনের বাংলাদেশকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) হস্তান্তর করা হয়

নিলস এর পক্ষ থেকে প্রতিদিনের বাংলাদেশকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) হস্তান্তর করা হয়

দেশের আইন শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা এবং সমসাময়িক আইনি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (NILS) বাংলাদেশ সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে দ্বিতীয় নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি।

দুই দিনব্যাপী এই জাতীয় আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫০০-এর অধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, বিতর্ক, আইনগত বিশ্লেষণ এবং সমসাময়িক আইন ও সুশাসনবিষয়ক আলোচনার মাধ্যমে তরুণদের বাস্তবভিত্তিক আইনসভা কার্যক্রমের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) প্রতিদিনের বাংলাদেশ কার্যালয়ে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস এর পক্ষ থেকে মিডিয়া পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি সম্মাননা স্মারক (ক্রেস্ট) হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু এবং সিনিয়র সহ সম্পাদক গোলাম কিবরিয়া।

নিলস এআইইউবি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সায়মন রহমান আকিব এবং এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ফাইয়াজ আহমেদ আদিব প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা ও নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপুর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা