× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশান ০১-এ লা ডেলিশিয়ার নতুন আউটলেট চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২ পিএম

গুলশান ০১-এ লা ডেলিশিয়ার নতুন আউটলেট চালু

রাজধানীর গুলশান ০১-এ নতুন আউটলেট চালু করেছে ফরাসি ধাঁচের আর্টিজান বেকারি ও ক্যাফে ব্র্যান্ড লা ডেলিশিয়া। সোমবার (৩১ আগস্ট ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে লা ডেলিশিয়ার প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, মার্কেটিং ও সেলস বিভাগের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথি, লয়্যাল গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “গুলশান এলাকায় আমাদের প্রতি গ্রাহকদের ব্যাপক সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা এই নতুন আউটলেট চালু করেছি। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকেরা আরও সহজে আমাদের পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন এবং তাঁদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”

নতুন আউটলেটে ব্র্যান্ডটির সিগনেচার পণ্যসমূহ পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ক্লাসিক ও কাস্টমাইজড কেক, বিভিন্ন ধরনের ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিজান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি আইটেম।

উদ্বোধন উপলক্ষে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশান ০১-এর নতুন আউটলেটে থাকছে ১০ শতাংশ সেভিংস অফার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকেরা সরাসরি আউটলেটে এসে কেনাকাটার পাশাপাশি অনলাইনেও অর্ডার করতে পারবেন। লা ডেলিশিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই কেক ও অন্যান্য বেকড পণ্য অর্ডার করা যাবে।

লা ডেলিশিয়া বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক আউটলেট পরিচালনা করছে। গুলশান ০১-এ নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্র্যান্ডটির সেবা আরও বিস্তৃত হলো, ফলে গ্রাহকেরা এখন আরও সুবিধাজনকভাবে তাদের পছন্দের বেকারি ও ক্যাফে পণ্য উপভোগ করতে পারবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা