× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শব্দে গাঁথা জীবন তার

ইমরান উজ-জামান

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৮:৩৩ পিএম

ছবি : লেখক

ছবি : লেখক

অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান প্রবন্ধকার হিসেবে যেমন পরিচিত, তেমনি অনুবাদক হিসেবেও তার বিচরণ কম নয়। প্রকাশের জন্য অপেক্ষামাণ অনুবাদ গ্রন্থ ‘ডিক গেগরির আত্মজীবনী’র তার একটি অসাধারণ কাজ। বিসিএস শিক্ষা ক্যাডারে প্রবেশের পর থেকে এখন পর্যন্ত কর্মক্ষেত্রই তার শ্রেণিকক্ষ। তার প্রবন্ধে ঘুরে ফিরে আসে শিক্ষা-শিক্ষাক্ষেত্র এবং তা সমাধানের উপায়। শিক্ষাক্ষেত্রের অসুখ-বিসুখ তিনি ধরতে পেরেছেন যথাযথভাবে। তিনি স্বীকার করেন ‘শিক্ষকদের সবচেয়ে বড় সম্মানের স্থান হলো তাদের শিক্ষার্থী। শিক্ষার্থীদের পঠন হতে হবে তাই মানসম্মত। শিক্ষা গবেষণার একনিষ্ঠ সাধক অধ্যাপক ড. সরকার আবদুল মান্নানের শিক্ষাভাবনা নিয়ে বলতে গেলে তার নিজের নথি পড়তে হয়। তিনি বলেন, ‘শিক্ষক বিপুল পাণ্ডিত্যের অধিকারী। কিন্তু তিনি সকল শিক্ষার্থীর সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করতে পারেন না, তিনি কিছুতেই ভালো শিক্ষক হতে পারেন না। তাকে অবশ্যই শিক্ষার লক্ষ্য (aims of education), শিক্ষার বিষয়বস্তু (subject matter of education), শিক্ষার পদ্ধতি (methods of teaching) এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি (assessment strategy) সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। তা হলে তিনি চমৎকারভাবে একটি ফলপ্রসু শ্রেণিকার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সকল শিক্ষার্থী উপকৃত হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আমাদের অধিকাংশ শিক্ষক শিক্ষকতার জন্য প্রতিনিয়ত প্রস্তুতির কথা একেবারেই ভুলে বসে আছেন। তারা মনে করেন, শিক্ষকতার জন্য কিছুই করতে হয় না। ফলে তারা শিক্ষক ছাড়া আর সবই হন অথবা কিছুই হন না। অনেকে মাতাব্বর হন, মোড়ল হন, পলিটিশিয়ান হন, ব্যবসায়ী হন, কৃষক হন, চাকরিজীবী হন কিন্তু কিছুতেই শিক্ষক হতে পারেন না এবং কোনো রকম মর্যাদার আসনও লাভ করেন না। অথচ এরা সারাক্ষণ বলে বেড়ান যে, শিক্ষকদের কোনো মর্যাদা নেই এবং শিক্ষকতা হলো একটি বাজে পেশা।’ (দৈনিক সংবাদ, ১৭ জুলাই, ২০১৮)

সবশেষ আব্দুল্লাহ আল মোহন সরকার এর উদ্ধৃতি দিয়েই শেষ করবো, ‘অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান আমাদের সাহিত্য-আলোচনার জগতে এক উল্লেখযোগ্য নাম। রচনার মনস্বীতার কারণেই মননশীল পাঠকসমাজে তাঁর গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। তার ভাবনার বিচরণ ক্ষেত্র জুড়ে রয়েছে সাহিত্যের প্রতি একনিষ্ঠ মমত্ত্ববোধ ও নিজস্ব সাহিত্য-চিন্তন। ভাষা, সাহিত্য, রবীন্দ্ররচনা, আধুনিক গদ্যসাহিত্য ইত্যাদি নানাবিধ বিষয়ের উপরে তাঁর রয়েছে অগাধ পান্ডিত্য।’ 

‘রঙ্গে ভরা বঙ্গ’ সাংস্কৃতিক সংগঠনের অন্যতম উপদেষ্টা সরকার আবদুল মান্নান। এই লেখক এবং সংগঠক ১৯৬৪ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন। এ বছর ছিল তার ৬৩ তম জন্মাদিন। ২১ জুলাই জন্মদিন হলেও তা পালিত হয় ৩০ আগস্ট ২০২৬ তারিখে।  রঙ্গে ভরা বঙ্গ, পুথিনিলয় ও পাঠক সমাবেশের সহযোগিতায় আয়োজিত ‘শব্দে গাঁথা জীবন’ শীর্ষক অনুষ্ঠানে ‘সরকার আবদুল মান্নানের শিক্ষা ভাবনা’ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কবি ও কথাসাহিত্যিক ঝর্না রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ও অভিনেতা খায়রুল আলম সবুজ ও টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রহমান। আলোচনায় অংশ নেন গল্পকার ও কথাসাহিত্যিক মনি হায়দার, অনুবাদ সাহিত্যিক সৌম্য হায়াৎ, ড. হোসনে আরা, প্রকাশক শ্যামল পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমরান উজ-জামান এবং শিক্ষক ও আয়োজক সাবিহা সুলতানা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সরদার হিরক রাজা, তাপসী রায়। কবিতা আবৃত্তি করেন জোবায়দা লাবনী।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা