× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কৃত ১২ শিশু-কিশোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২০:৪২ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৬ ২০:৪৬ পিএম

বিজয়ী এক ক্ষুদে শিল্পীকে পুরস্কার প্রদান করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিজয়ী এক ক্ষুদে শিল্পীকে পুরস্কার প্রদান করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রঙ-তুলির আঁচড়ে শিশু-কিশোরদের ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন।

দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও স্বাধীনতার নানা অনুষঙ্গ নিয়ে আঁকা ছবির মধ্য থেকে তিন ক্যাটাগরিতে সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

ঢাকার ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে শুক্রবার ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ।

সকাল থেকেই শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণে মুখর ছিল প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ।

তিনি ক্ষুদে শিল্পীদের দেশ ও মানুষকে ভালোবেসে ছবি আঁকার আহ্বান জানিয়ে বলেন, সুন্দর জীবন গড়তে দেশের ইতিহাস ধারণ করতে হবে এবং সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘আমাদের নদী’, চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘স্বাধীনতা ও সম্প্রীতি’ এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘চেতনায় বাংলাদেশ’ বিষয়ে ছবি আঁকে।

তিন বিভাগে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী সব শিশু-কিশোরকে দেওয়া হয় সনদপত্র।

পদ্মা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ওয়াজিহা হাসান আরিবাহ, ইয়াস রহমান ও মেহরিমা নওমী। মেঘনা বিভাগে প্রথম কামরুন নাহার, দ্বিতীয় নাজিয়া মেহজাবীন এবং তৃতীয় তাসফিয়া মহিব সামিরা। যমুনা বিভাগে প্রথম তাজকবা ফেরদৌস জল, দ্বিতীয় মিফতাহুল ইসলাম এবং তৃতীয় শেখ নাজ্জাশীজামান লেনিন।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক আশরাফুল আলম পপলু বলেন, সমাজের অসহিষ্ণুতা ও অস্থিরতা থেকে বেরিয়ে আসতে শিশু-কিশোরদের মানবিক ও সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার মধ্য দিয়েই তারা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা