প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৮:৫৪ পিএম
হামজা চৌধুরীকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে টেকনো বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ।
খেলাধুলা ও আধুনিক প্রযুক্তিকে একসূত্রে গেঁথে দেশের তরুণ প্রজন্মের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যেই এ পার্টনারশিপ গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠানটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে কাজ করছে টেকনো। দেশের ফুটবলের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে হামজাকে সঙ্গে পেয়ে ব্র্যান্ডটি তরুণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা আরও জোরদার করতে চায়।
চুক্তি অনুযায়ী, টেকনোর আপকামিং ‘ক্যামন’ সিরিজ, এআই-নির্ভর স্মার্টফোন প্রযুক্তি, প্রমোশনাল ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও সরাসরি ফ্যান অ্যাক্টিভেশনে দেখা যাবে হামজাকে।
সহযোগিতার বিষয়ে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘হামজার উচ্চাকাঙ্ক্ষা ও লড়াকু মানসিকতা টেকনোর স্লোগানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। সাফ চ্যাম্পিয়নশিপ ও হামজার এই যৌথ উপস্থিতি প্রযুক্তি ও ফুটবলকে কাছাকাছি এনে ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে।’
এ বিষয়ে হামজা চৌধুরী বলেন, ‘টেকনোর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং ভক্তদের জন্য দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’