প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৮:০৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ২০:১৫ পিএম
কথাসাহিত্যিক মঞ্জু সরকার। প্রতিকৃতি: মামুন হোসাইন
আগামী ১ সেপ্টেম্বর বরেণ্য কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মবর্ষপূর্তি। বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে তুলতে তার লেখা দুটি বইয়ের পাঠ উন্মোচিত হবে।
অনুপ্রাণন থেকে প্রকাশিত এ দুটি বই হচ্ছে- জন্মদিন উপলক্ষে প্রকাশিত উপন্যাস: ‘নিয়ন্ত্রক’ এবং চলতি বছর বইমেলায় প্রকাশিত গল্পগ্রন্থ ‘শখের বাগানে সাপ’।
এই দুটির গ্রন মূল্যায়নধর্মী আলোচনায় অংশ নেবেন লেখক-গবেষক ও প্রকাশক মফিদুল হক, শিক্ষাবিদ ও লেখক খালিকুজ্জামান ইলিয়াস, প্রাবন্ধিক চৌধুরী মুফাদ আহমদ, কথাসাহিত্যিক নাসিমা আনিস ও জাকির তালুকদার, নাটক ও চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।
আগামী মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে (সাধারণ অডিটোরিয়াম, ৫ম তলা, কক্ষ ৪০১) মঞ্জু সরকারের জন্মদিন উদযাপনের পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ ও সংক্ষিপ্ত মূল্যায়ন করবেন প্রকাশক-সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ।
অনুপ্রাণন প্রকাশনের আয়োজনে অনুষ্ঠানের শেষ পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক মঞ্জু সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন কথাসাহিত্যিক মনি হায়দার। ড. অনুপম কুমার পাল-এর ব্যবস্থাপনায় সংগীত পরিবেশনে থাকবে একদল খুদে শিল্পী।