× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাধের লাউ

সাধের লাউ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৫:০৪ পিএম

লাউয়ের নানা পদ

লাউয়ের নানা পদ

বাজার থেকে লাউ কিনে এনে একঘেয়ে রান্না করতে সব সময় ভালো লাগে না। যদি এই সবজি দিয়ে ভিন্ন স্বাদের কিছু বানানো যায় তাহলে খেতে তো ভালো লাগেই, পরিবেশন করতেও আনন্দ হয়। আজকের হেঁশেলে রেসিপি দিয়েছেন আসমা হোসাইন সুমি। 

লাউ চিজ বল

যা যা লাগবে 

লাউ কুচি (পানি ঝরানো) ১ কাপ, চিজ (কিউব/গ্রেটেড) ১/২ কাপ, সেদ্ধ আলু ১টা, ব্রেড ক্রাম্বস ১ কাপ, গোলমরিচ, লবণ, ডিম ১টা।

যেভাবে বানাবেন 

লাউ ভালোভাবে চিপে পানি বের করে নিন। সব উপকরণ মিশিয়ে ছোট বল বানিয়ে মাঝে চিজ দিয়ে দিন। ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বসে কোট করুন। ডিপ ফ্রাই করুন গোল্ডেন হওয়া পর্যন্ত। বাইরে ক্রিসপি থাকবে, ভেতরে গলে যাওয়া চিজ, যেকোনো আয়োজনের জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স।

লাউয়ের মিষ্টি 

যা যা লাগবে 

লাউ কুচি ২ কাপ, দুধ ১ কাপ, চিনি ১/২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন 

লাউ কুচি ঘি দিয়ে ভেজে নিন। দুধ দিয়ে শুকানো পর্যন্ত রান্না করুন। চিনি ও এলাচ দিয়ে নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে বাদাম দিয়ে সাজিয়ে নিন।

লাউ দিয়ে মুরগির ঝোল

যা যা লাগবে

মুরগির মাংস ৫০০ গ্রাম, লাউ ১টা (ছোট কিউব করে কাটা), পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ (ঝাল অনুযায়ী), জিরা গুঁড়া ১/২ চা চামচ, তেজপাতা ১টা, দারুচিনি, এলাচ ২-৩টা, কাঁচামরিচ ৪-৫টা, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো।

যেভাবে বানাবেন

প্রথমে লাউ খোসা ছড়িয়ে ধুয়ে টুকরা করে রাখুন। কড়াইতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ দিন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিন। এবার হলুদ, মরিচ, জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা কষান। মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট কষান। এখন লাউ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন। একটু পানি দিয়ে ঢেকে রান্না করুন যতক্ষণ না মুরগি ও লাউ নরম হয়। শেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা