× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুর খাদ্যে অ্যালার্জি

লিনা আকতার

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৪:৫৬ পিএম

শিশুর খাদ্যে অ্যালার্জি

শিশুর খাদ্যে অ্যালার্জি

খাদ্য অ্যালার্জি হলো খাবার বা পানীয়ের প্রতি এক ধরনের প্রতিক্রিয়া, যেখানে শরীর ভুলবশত এর কোনো অংশকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। কিছু শিশুর খাদ্য অ্যালার্জি প্রবণতা অন্যদের তুলনায় বেশি থাকে, যেমন যাদের অ্যাজমা বা হাঁপানি আছে। অ্যালার্জির এই প্রবণতা বংশগতও হতে পারে। যেসব শিশুর মারাত্মক অ্যালার্জি আছে, তাদের প্রতিক্রিয়া হওয়ার জন্য কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার প্রয়োজন হয় না।

বাতাসে থাকা খাদ্যকণা বা স্পর্শ করা কোনো পৃষ্ঠতল থেকেও তাদের প্রতিক্রিয়া হতে পারে। এই প্রতিক্রিয়া থেকে শরীরে আইজিই (IgE) অ্যান্টিবডি তৈরি হয়। এটি এমন এক প্রকার অ্যান্টিবডি যা সঠিকভাবে কাজ করলে শরীরকে পরজীবী বা অন্যান্য ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। কিন্তু আইজিই যখন সঠিক কাজ করতে পারে না তখন শরীরকে হিস্টামিন নিঃসরণ করতে নির্দেশ দেয়, যার ফলে হাঁচি হয়। যখন শরীর অতিরিক্ত হিস্টামিন নিঃসরণ করে, তখন একটি শিশুর নানারকম উপসর্গের লক্ষণগুলো দেখা দিতে পারে। যেমন- ত্বক, শ্বাসযন্ত্র, হৃৎপিণ্ড ও পরিপাকতন্ত্রে উপসর্গের দেখা দিতে পারে। বেশিরভাগ খাদ্য অ্যালার্জির প্রতিক্রিয়া মৃদু হয়, কিন্তু কিছু ক্ষেত্রে তা প্রাণঘাতী হতে পারে এবং এর জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। যেকোনো খাবারে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। তবে বেশিরভাগ দেখা গেছে, ৯টি নির্দিষ্ট খাবারের কারণে ৯০ শতাংশ প্রতিক্রিয়া দেখা দেয়Ñ তা হলো দুধ, ডিম, চিনাবাদাম, কাজুবাদাম, শেলফিশ, মাছ, সয়াবিন, গম ও তিল।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ২০২১ সালের তথ্য অনুসারে, খাদ্য অ্যালার্জিতে আক্রান্ত প্রায় ৪৬ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৪০ শতাংশ শিশুর একাধিক খাদ্য অ্যালার্জেন থাকে।

খাদ্য অ্যালার্জির লক্ষণগুলো কী

শিশুরা একই খাবারে বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারে। এই প্রতিক্রিয়া নির্ভর করে খাবারটি কীভাবে প্রস্তুত করা হয়েছে, শিশুটি কতটা খাচ্ছে, বা শিশুটি অসুস্থ কি না তার উপর। উদাহরণস্বরূপÑ ডিমে অ্যালার্জি আছে এমন একটি শিশুর হয়তো একদিন নাক দিয়ে পানি পড়তে পারে, আবার অন্যদিন তার গলা ফুলে যেতে পারে এবং শ্বাস নিতে কষ্ট হতে পারে।

লক্ষণগুলো হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। দুই ধরনের সম্ভাব্য অ্যালার্জিক প্রতিক্রিয়া রয়েছে আইজিই-মধ্যস্থ অ্যালার্জিক প্রতিক্রিয়া এবং নন-আইজিই-মধ্যস্থ অ্যালার্জিক প্রতিক্রিয়া।

আইজিই-মধ্যস্থ অ্যালার্জিক প্রতিক্রিয়া দ্রুত, সাধারণত ১০-১৫ মিনিটের মধ্যে ঘটে থাকে।

নন-আইজিই মেডিয়েটেড অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে কয়েক দিন সময় লাগতে পারে এবং এটি গরুর দুধ, সয়া ও ডিমের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়।

মৃদু অ্যালার্জিক প্রতিক্রিয়ার লক্ষণগুলো হলো- 

  •  নাকে চুলকানি বা সর্দি, হাঁচি
  •  মুখে চুলকানি বা শিরশিরে অনুভূতি আমবাত, ত্বকে হালকা চুলকানি
  •  হালকা বমি বমি ভাব বা অস্বস্তি
  •  তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়ার লক্ষণ, যা অ্যানাফাইল্যাক্সিস নামেও পরিচিত, শরীরের একাধিক অঙ্গকে প্রভাবিত করে 
  •  ত্বকে আমবাত, যা কখনও কখনও শরীরের বিভিন্ন অংশেও দেখা যায়
  •  শ্বাসকষ্ট, শ্বাস নেওয়ার সময় শিস দেওয়ার মতো শব্দ, বারবার কাশি
  •  ফ্যাকাশে, দুর্বল, মাথাঘোরা এবং বিভ্রান্ত দেখা দেওয়া
  •  গলায় টানটান ভাব, স্বরভঙ্গ, শ্বাস নিতে বা গিলতে অসুবিধা
  •  পেটে অস্বস্তি, যেমন পেটে খিঁচুনি; ডায়রিয়া বা বমি
  •  জিহ্বা, ঠোঁট বা গলা ফুলে যাওয়া

 রক্তচাপের পরিবর্তন

গবেষণায় দেখা গেছে যে, খাদ্য অ্যালার্জি বলে মনে করা অর্ধেকেরও বেশি ঘটনা আসলে অ্যালার্জি নয়। এ কারণেই সঠিক রোগ নির্ণয় করা দরকার। এজন্য একজন অ্যালার্জি এক্সপার্টের সঙ্গে খাদ্য অ্যালার্জির রোগ নির্ণয় করতে সাহায্য নিতে হবে। 

খাদ্য অ্যালার্জির কোনো নিরাময় নেই। গুরুতর খাদ্য অ্যালার্জির ঝুঁকি ও তীব্রতা কমাতে ফুড অ্যালার্জি ইমিউনোথেরাপি এবং বায়োলজিক চিকিৎসা উপলব্ধ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু শিশুর খাদ্য অ্যালার্জি সেরে যায়, বিশেষ করে যদি তাদের দুধ, ডিম বা গমে অ্যালার্জি থাকে। চিনাবাদাম বা গাছের বাদামে অ্যালার্জি সেরে যাওয়াটা তুলনামূলকভাবে কম সাধারণ, যদিও তা হওয়া সম্ভব।

শিশুরা অ্যালার্জি নিয়ে জন্মায় না, বলেন কিংস কলেজ লন্ডনের শিশু অ্যালার্জি বিভাগের অধ্যাপক জর্জ ডু টোইট। তবে জিনগত কারণে কোনো এক সময়ে শিশুর অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। যদি বাবা-মা উভয়েরই অ্যালার্জি থাকে, তবে সন্তানদেরও অ্যালার্জি হওয়ার ঝুঁকি ৬০-৮০ শতাংশ থাকে, যেখানে অ্যালার্জিবিহীন বাবা-মায়ের সন্তানদের ক্ষেত্রে এই ঝুঁকি ৫-১৫ শতাংশ।

খাদ্য অ্যালার্জি ব্যবস্থাপনার অর্থ শুধু খাবার এড়িয়ে চলাই নয়। দীর্ঘদিন দুধ, ডিম, মাছ, মাংস খাবার এড়িয়ে চললে তাদের শরীরে পুষ্টি, বৃদ্ধি, ও সার্বিক বিকাশে জটিলতা তৈরি হতে পারে। এজন্য একজন শিশু পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে।

অ্যালার্জির ঝুঁকি কমাতে কী করবেন 

  •  যথাসম্ভব বাড়িতে অ্যালার্জি সৃষ্টিকারী খাবারের উপস্থিতি এড়িয়ে চলুন।
  •  ভাইবোনদের অ্যালার্জি থেকে সুরক্ষার বিষয়ে শেখান, যার মধ্যে রয়েছে খাবার ভাগাভাগি না করা।
  •  অ্যালার্জেনের সংস্পর্শ কমাতে খাবার তৈরির আগে ও পরে এবং খাওয়ার সময় ভালোভাবে হাত ধোয়া।
  •  রান্নার সময় ক্রস-কন্টামিনেশন বা এক খাবার থেকে অন্য খাবারে সংক্রমণ রোধ করতে চপিং বোর্ড ও ছুরির মতো আলাদা রান্নার সরঞ্জাম ব্যবহার করা।
  •  নিরাপদ খাবার এবং অ্যালার্জেনযুক্ত খাবার স্পষ্টভাবে চিহ্নিত করা
  •  নির্দিষ্ট খাওয়ার জায়গায় খাবার রাখা।

লেখক : পুষ্টিবিদ, রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা