× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিইমাজিনিং লাক্সারি: নতুন অধ্যায়ে হাউস অব আহমেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৮:৪০ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৪:০২ পিএম

রিইমাজিনিং লাক্সারি: নতুন অধ্যায়ে হাউস অব আহমেদ

রিইমাজিনিং লাক্সারি: নতুন অধ্যায়ে হাউস অব আহমেদ

নতুন ঠিকানা, নতুন অভিজ্ঞতা, নতুন ভাবনা—হেরিটেজ, কারুশিল্প ও সমকালীন নকশার সমন্বয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে হাউস অব আহমেদ। 

নতুন একটি ঠিকানা দিয়ে নতুন অধ্যায়ে যাত্রা শুরু করছে বাংলাদেশের লাক্সারি ফ্যাশন হাউস হাউস অব আহমেদ। গুলশান ২–এর ভেঞ্চুরা মলে প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে দুই তলায় সাজানো নতুন এই আউটলেটের মধ্য দিয়ে ব্র্যান্ডটি প্রবেশ করছে তাদের ‘চ্যাপ্টার টু’-এ। তবে এটি শুধু একটি নতুন আউটলেট নয়; বরং হাউস অব আহমেদের ভাবনা, নকশা ও ক্রেতার অভিজ্ঞতাকে নতুন করে সাজানোর একটি প্রয়াস।

এই অধ্যায় শুধু পুনর্গঠনের নয়, রিইমাজিনিং-এর। অর্থাৎ যা ছিল, তাকে শুধু ফিরিয়ে আনা নয়; বরং অভিজ্ঞতা থেকে শেখা, নকশার নিজস্ব ভাষাকে আরও স্পষ্ট করা এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী একটি ভাবনা তৈরি করা।

এই নতুন অধ্যায়ের তাৎপর্য তুলে ধরে হাউস অব আহমেদের সহপ্রতিষ্ঠাতা আহমেদ তুহিন রেজা বলেন, “চ্যাপ্টার টু আমাদের জন্য দারুণ ব্যক্তিগত একটি অধ্যায়। একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে; সময় আমাদের এমনভাবে পরীক্ষা নিয়েছে, যা আমরা কখনো ভাবিনি। তবে একই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দিয়েছে, কেন আমরা প্রথমবার হাউস অব আহমেদ শুরু করেছিলাম। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে এমন প্রতিভাধর কারুশিল্পী ও কারুশিল্প আছে, আছে আমাদের হেরিটেজ, যা দিয়ে বিশ্বের যেকোনো জায়গায় গর্বের সঙ্গে লাক্সারি ফ্যাশন তৈরি করা সম্ভব। আমরা আবারও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা সেই স্বপ্নে বিশ্বাস করি। চ্যাপ্টার টু আমাদের আগের জায়গায় ফিরে যাওয়ার গল্প নয়; বরং আরও স্বচ্ছ ভাবনা, আরও দৃঢ় সংকল্প এবং আরও বড় স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার গল্প।”

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের হেরিটেজ, কারুশিল্প ও সমকালীন নকশাকে আধুনিক লাক্সারির ভাষায় তুলে ধরতে চায়। দক্ষিণ এশিয়ার শিল্পঐতিহ্যের সমৃদ্ধিকে আধুনিক কতুরের সঙ্গে যুক্ত করলেও ব্র্যান্ডটির স্বতন্ত্র বাংলাদেশি পরিচয়ই থাকে এর কেন্দ্রে। জারদৌজি ও বাংলাদেশের দামদানি-সহ ঐতিহ্যবাহী শিল্প ও বস্ত্রকে নতুনভাবে তুলে ধরে বিশ্বে পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষাও রয়েছে তাদের।

পোশাকের পাশাপাশি অভিজ্ঞতা

নতুন আউটলেটের পরিকল্পনায় তাই শুধু পোশাক প্রদর্শন বা বিক্রির বিষয়টি প্রাধান্য পায়নি। পুরো জায়গাটিকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন ক্রেতা সেখানে ঢুকে একটি লাক্সারি ফ্যাশন হাউসের অভিজ্ঞতা পান।

দুই তলায় রয়েছে ভিন্ন ধরনের, অথচ পরস্পরের সঙ্গে সংযুক্ত অভিজ্ঞতা। একদিকে বিভিন্ন কলেকশন দেখার সুযোগ, অন্যদিকে কতুর, ব্রাইডাল ও বেসপোক পরামর্শের জন্য আরও ব্যক্তিগত পরিসর। অর্থাৎ অভিজ্ঞতাটি ধাপে ধাপে এগোবে পোশাক আবিষ্কার থেকে ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পোশাক তৈরির দিকে।

অন্দরসজ্জাতেও রয়েছে একই ভাবনার প্রতিফলন। পোশাকে হেরিটেজকে সমকালীন দৃষ্টিতে দেখার যে দর্শন, অন্দরসজ্জাতেও তারই অনুসরণ করা হয়েছে। পরিশীলিত, উষ্ণ ও মার্জিত পরিবেশের মধ্যে পোশাকের কারুশিল্পকেই রাখা হয়েছে মূল আকর্ষণ হিসেবে। পোশাকের জমিন ও অলংকরণে ব্যবহৃত নানা উপাদানের প্রতিফলনও দেখা যাবে দোকানের অন্দরসজ্জায়।

কতুর থেকে প্রিমিয়াম পোশাক

নতুন আউটলেটে থাকছে হাউস অব আহমেদের স্বাক্ষরধর্মী কতুর ও বিশেষ আয়োজনের পোশাক। এর সঙ্গে থাকছে ব্রাইডাল ও উৎসবের কলেকশন। তবে শুধু বিয়ে বা বিশেষ আয়োজনের পোশাকেই সীমাবদ্ধ থাকছে না ব্র্যান্ডটি। দৈনন্দিন প্রিমিয়াম পরিধানের জন্য থাকছে তাদের ফ্রাইডে সিগনেচার কলেকশন।

চ্যাপ্টার টু-এ হাউস অব আহমেদের নকশার নিজস্ব ভাষার নতুন কিছু প্রকাশও দেখা যাবে। থাকবে বিশেষভাবে বাছাই করা পোশাক। পাশাপাশি ভবিষ্যতে বিশেষ ও সীমিত সংস্করণের পোশাক আনার পরিকল্পনাও রয়েছে, যাতে ক্রেতারা আরও স্বতন্ত্র কিছু বেছে নেওয়ার সুযোগ পান।

ব্যক্তিগত অভিজ্ঞতার গুরুত্ব

নতুন আউটলেটে ক্রেতার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম পরামর্শ থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত প্রতিটি ধাপকে ব্যক্তিগত, যত্নশীল এবং আয়োজনের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে চায় হাউস অব আহমেদ।

বেসপোক পোশাকের ক্ষেত্রে ক্রেতারা নকশার ধরন, কাপড়, রং, কারুকাজ, অলংকরণ ও শেষ কাজের বিভিন্ন দিক নিয়ে সরাসরি হাউস অব আহমেদের দলের সঙ্গে কাজ করতে পারবেন। লক্ষ্য হলো, এমন একটি পোশাক তৈরি করা, যা ক্রেতার কাছে সত্যিকার অর্থেই নিজের বলে মনে হবে।

ব্রাইডাল অভিজ্ঞতায় ব্যক্তিগত স্পর্শ

হাউস অব আহমেদের পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ ব্রাইডাল কতুর। নতুন আউটলেটে এই অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একজন কনের জন্য পোশাক তৈরির আগে জানা হবে বিয়ে নিয়ে তাঁর ভাবনা, ব্যক্তিগত রুচি, তাঁর বিয়ের বিভিন্ন অনুষ্ঠান এবং পোশাকের মাধ্যমে তিনি কী ধরনের অনুভূতি প্রকাশ করতে চান। এরপর নকশা, কাপড়, কারুশিল্প, ফিটিং ও শেষ কাজ—সব মিলিয়ে তৈরি হবে তাঁর সম্পূর্ণ ব্রাইডাল ভাবনা।

কতুর ও ব্রাইডাল ক্রেতাদের জন্য থাকছে ব্যক্তিগত পরামর্শ এবং নির্ধারিত সময়ে আলাদা অ্যাপয়েন্টমেন্টের সুযোগ। পোশাকের সঙ্গে মানানসই সাজ, কাপড় নির্বাচন, পোশাকের ধরন, কারুকাজ, ফিটিং ও ব্যক্তিগত পছন্দ—পুরো প্রক্রিয়াটিকে সহজ ও সমন্বিত করার লক্ষ্য রয়েছে।

এই নতুন অধ্যায়কে শুধু নকশা ও পোশাকের পরিবর্তন হিসেবে দেখছেন না হাউস অব আহমেদের সহপ্রতিষ্ঠাতা তানজিলা এলমা। তাঁর মতে, এটি হাউস অব আহমেদের আবেগ ও সৃজনশীলতারও বিবর্তন। তিনি বলেন, “আমাদের কাছে লাক্সারি সবসময়ই একটি পোশাকের চেয়ে অনেক বেশি কিছু। এর সঙ্গে জড়িয়ে আছে সেইসব হাত, যেগুলো একটি পোশাক তৈরি করে; তাই এটি কেবল পোশাক নয়, বরং একেকটি পোশাকের ভেতরে বোনা একেকটি গল্প। পাশাপাশি সেই সংস্কৃতি, যা এই সৃজনশীলতাকে অর্থবহ করে তোলে। চ্যাপ্টার টু আমাদের নিজেদের তৈরি করা সবকিছুর দিকে নতুন করে তাকানোর, সেগুলোকে আরও পরিশীলিত করার এবং আরও এগিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। আমরা চাই, হাউস অব আহমেদ এমন একটি নাম হয়ে উঠুক, যা আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরবে। যেখানে আমাদের হেরিটেজ শুধু সংরক্ষিত হবে না, বরং নতুন প্রজন্মের কাছে তো বটেই, বৈশ্বিক ক্রেতাদের জন্যও নতুনভাবে উপস্থাপন করা হবে।”

হেরিটেজের শিকড়, সমকালীন ভাষা

হাউস অব আহমেদের পরিচয়ের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের বস্ত্রঐতিহ্য, কারিগরি দক্ষতা ও সাংস্কৃতিক উত্তরাধিকার। ব্র্যান্ডটি এমন একটি বাংলাদেশি লাক্সারি ফ্যাশন হাউস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে দক্ষিণ এশিয়ার শিল্পঐতিহ্য আধুনিক কতুরের সঙ্গে যুক্ত হবে, কিন্তু বাংলাদেশের নিজস্ব পরিচয় হারাবে না।

এই কাজের পেছনে রয়েছে ৫০০-এর বেশি কারিগরের একটি বিশাল কর্মপরিসর। হ্যান্ড এম্ব্রয়ডারি, হাতে অলংকরণ, বস্ত্রকাজ, পোশাকের বিভিন্ন ধাপের কাজসহ নানা ঐতিহ্যবাহী কৌশলে দক্ষ এসব কারিগরই হাউস অব আহমেদের ক্রাফটসম্যানশিপের অন্যতম ভিত্তি।

একটি অত্যন্ত কারুকাজপূর্ণ কতুর তৈরি করতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও সময় লাগতে পারে। কারণ প্রতিটি স্তরের সূচিকর্ম, অলংকরণ ও শেষ কাজের জন্য প্রয়োজন হয় সময়, ধৈর্য এবং নিখুঁত দক্ষতার।

লাক্সারি মেড ইন বাংলাদেশ

এই কারুশিল্পের জায়গা থেকেই আসে হাউস অব আহমেদের ‘লাক্সারি মেড ইন বাংলাদেশ’ ভাবনা।

ব্র্যান্ডটির কাছে এর অর্থ শুধু বাংলাদেশে তৈরি বিলাসবহুল পোশাক নয়। বরং বাংলাদেশের পরিচয়, কারুশিল্প, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ন রেখে বিশ্বমানের ফ্যাশন তৈরি করা। একই সঙ্গে বাংলাদেশের কারুশিল্প ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক লাক্সারির সঙ্গে একই আলোচনায় নিয়ে আসা।

অর্থাৎ শিকড় থাকবে বাংলাদেশে, কিন্তু দৃষ্টি থাকবে বিশ্বে।

নতুন প্রজন্মের জন্য ইলাফ

চ্যাপ্টার টু-এর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন ইলাফ। হাউস অব আহমেদের এই নতুন উদ্যোগে ঐতিহ্যের প্রকাশ পাবে অন্যতর মাত্রা। তবে এর লক্ষ্য এমন একজন ক্রেতা, যিনি তুলনামূলক তরুণ, সমকালীন এবং পোশাকে বহুমুখিতা চান।

নকশা, মান ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের প্রতি আগ্রহ আছে, কিন্তু একই সঙ্গে পোশাককে বিভিন্ন উপলক্ষে পরার সুযোগ চান—ইলাফ মূলত তাঁদের জন্য। মূল কতুর হাউসের পরিচয় অক্ষুণ্ন রেখেই আরও বিস্তৃত ক্রেতা ও বিভিন্ন ধরনের উপলক্ষের জন্য জায়গা তৈরি করাই এর উদ্দেশ্য।

হাউস অব আহমেদ যেখানে কতুর, অনুষ্ঠান ও বিশেষ উপলক্ষের লাক্সারিতে বেশি কেন্দ্রীভূত, ইলাফ সেখানে হবে আরও স্বচ্ছন্দ—ঐতিহ্যনির্ভর, তবে বহুমুখী। দুটির ভিত্তিতেই থাকবে কারুশিল্প, তবে নকশার ভাষা ও ক্রেতার অভিজ্ঞতা হবে আলাদা।

ইলাফের মূল্যও এমনভাবে নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যাতে হাউস অব আহমেদের প্রচলিত কতুরের তুলনায় উন্নতমানের নকশা ও কারুশিল্প আরও বিস্তৃত ক্রেতার কাছে পৌঁছাতে পারে।

বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া থেকে বিশ্ব

আজকের উদ্বোধন তাই শুধু একটি নতুন আউটলেটের দরজা খোলার ঘটনা নয়। এটি হাউস অব আহমেদের বিকাশের পরবর্তী ধাপ।

আগামী কয়েক বছরে ব্র্যান্ডটির লক্ষ্য—বাংলাদেশকে হৃদয়ে রেখে একটি স্বীকৃত দক্ষিণ এশীয় লাক্সারি ফ্যাশন হাউস হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যার ক্রেতা হবে বিশ্বজুড়ে। কতুরকে আরও শক্তিশালী করা, খুচরা বিক্রয় ও আন্তর্জাতিক উপস্থিতি বাড়ানো, ইলাফের মতো নতুন উদ্যোগ তৈরি করা এবং যে কারুশিল্প হাউস অব আহমেদের পরিচয়ের ভিত্তি, তাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করাই এই ব্র্যান্ডের পরিকল্পনা।

হাউস অব আহমেদের নতুন অধ্যায়ের গল্প তাই শুধু নতুন পোশাক, নতুন অন্দরসজ্জা কিংবা নতুন একটি ঠিকানার নয়; বরং ঐতিহ্যকে নতুন চোখে দেখার গল্প। কারুশিল্পকে সমকালীন লাক্সারির সঙ্গে নতুনভাবে যুক্ত করার গল্প। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশি পরিচয়কে সঙ্গে নিয়ে বিশ্বমানের লাক্সারি ফ্যাশনের নিজস্ব একটি ভাষা তৈরি করার গল্প।

সেই গল্পের নামই—রিইমাজিনিং লাক্সারি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা