× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক মঞ্চে ২৭ বিশ্ববিদ্যালয়

তারুণ্যে মুখর ইউল্যাব

সাহিদা আক্তার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১২:০০ পিএম

 দেশের ২৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

দেশের ২৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) আয়োজিত ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশের ২৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠান ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মানি টকস : কনজিউমারিজম অ্যান্ড ক্যাপিটালিজম ইন লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ’।

অনুষ্ঠানে একাডেমিক উপস্থাপনা, সাংস্কৃতিক ও কসপ্লে প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মোর্তুজা। এ ছাড়া বিভিন্ন অতিথিও উপস্থিত ছিলেন।

অধ্যাপক শামসাদ মোর্তুজা শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং বাস্তব জীবনে তা কাজে লাগানোর জন্য নিজেদের প্রতিভাকে আরও শানিত করার আহ্বান জানান। তিনি বলেন, নিষ্ঠার সঙ্গে সৃজনশীলতার চর্চা করলে তা সাফল্যের পথ তৈরি করতে পারে। তিনি টানা ১২ বছর ধরে এ আয়োজন অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ইউল্যাবের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব সামার ডিস্টিংগুইশড প্রফেসর ড. আজফার হুসাইন। তিনি এবারের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং তার ‘ক্যাশ’ কবিতাটি নাটকীয় ভঙ্গিতে আবৃত্তি করেন। অধ্যাপক শামসাদ মোর্তুজা, ড. আজফার হুসাইন, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক কায়সার হক, ইংরেজি ও মানবিক বিভাগের চেয়ার আরিফা গনি রহমান এবং বিচারকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার বিচারক ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ড. মাহরুবা মওতুশি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেহরীন আতাউর খান। একাডেমিক উপস্থাপনা প্রতিযোগিতার বিচারক ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অধ্যাপক বখতিয়ার আহমেদ এবং গবেষক, লেখক ও অনুবাদক টিনা নন্দী। সাংস্কৃতিক ও কসপ্লে প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বটতলার প্রধান নির্বাহী মোহাম্মদ আলী হায়দার এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) দিপ্তি রহমান।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান ও ফারেহা জেবা। বিজয়ীদের ক্রেস্ট, সম্মাননা সনদ ও অর্থ পুরস্কার দেওয়া হয়। একাডেমিক উপস্থাপনা বিভাগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসনিম তামান্না প্রথম স্থান অর্জন করেন। রানারআপ হন ইউল্যাবের শিক্ষার্থী রাইসা আনান।

তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ প্রথম হন। রানারআপ হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী কাসফিয়া আহসান। কসপ্লে প্রতিযোগিতায় ইউল্যাবের শিক্ষার্থী তাহসিন জামান ফাইজা প্রথম স্থান অর্জন করেন। রানারআপ হন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিনূর আক্তার মাইশা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ‘ওয়েটিং ফর ট্রায়াল’ নাটক নিয়ে প্রথম স্থান অর্জন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। ‘দ্য আরওআই অব ডেথ’ নিয়ে রানারআপ হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আয়োজকরা জানান, বিচার প্রক্রিয়ায় ন্যায়সংগতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিযোগিতায় অংশ না নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইংরেজি ও মানবিক বিভাগের বার্ষিক আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনা এবং সৃজনশীল প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা