× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাডউইজ ২.০

চ্যাম্পিয়ন বিইউপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১১:৫৬ এএম

ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়

ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দুটি দল দেশব্যাপী আয়োজিত বিজ্ঞাপন প্রতিযোগিতা অ্যাডউইজ ২.০ (ADWIZ 2.0)-এ চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ১৫ আগস্ট ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আয়োজক বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির একটি দল দ্বিতীয় রানারআপ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব বিজ বি (BIZ BEE) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৭৫০টির বেশি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বিইউপির দল উন্নয়ন চ্যাম্পিয়ন এবং একই বিশ্ববিদ্যালয়ের আরেক দল ১স্ট টাইমার প্রথম রানারআপ হয়। অন্যদিকে ব্র্যাক ইউনিভার্সিটির দল অ্যাডভার্স দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড চ্যাম্পিয়ন দল উন্নয়নকে ২ লাখ টাকা, প্রথম রানারআপ ১স্ট টাইমারকে ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ অ্যাডভার্সকে ৫০ হাজার টাকার পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ড. ডাউল্যান্ড বলেন, শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব জীবনের চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত করতে পারে এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান তৈরি করতে পারে, তখন শেখার প্রক্রিয়া আরও অর্থবহ হয়ে ওঠে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে একটি নির্ধারিত ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপনী ধারণা এবং সমন্বিত বিপণন কৌশল তৈরি করতে হয়। এর মাধ্যমে তারা নিজেদের সৃজনশীলতা, গবেষণার সক্ষমতা ও কৌশলগত চিন্তাভাবনা তুলে ধরার সুযোগ পায়।

ফাইনালে অংশ নেওয়া দলগুলো শিল্প খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেলের সামনে তাদের ধারণা উপস্থাপন করে। গবেষণা, সৃজনশীলতা, সমস্যা বিশ্লেষণ এবং সমাধান তৈরির সক্ষমতার ভিত্তিতে দলগুলোর উপস্থাপনা মূল্যায়ন করা হয়।

বিচারক প্যানেলে ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইমরানুল কবির, এসিআইয়ের ফিল্ড মার্কেটিং অপারেশন্সের পরিচালক মাহমুদুর রহমান ভূঁইয়া, রেকিটের সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশনসের পরিচালক খায়রুল বাশার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা