× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজগরের ক্যানসার নিরাময়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৫:৫৯ পিএম

অজগর জোডি ফস্টারকে বাঁচাতে মানুষের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ‘ইলেক্ট্রোকেমোথেরাপি’ প্রয়োগ করা হয়। ছবি: সংগৃহীত

অজগর জোডি ফস্টারকে বাঁচাতে মানুষের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ‘ইলেক্ট্রোকেমোথেরাপি’ প্রয়োগ করা হয়। ছবি: সংগৃহীত

বিরল এক ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনসংকটে পড়েছিল ১৫ ফুট দীর্ঘ অজগর ‘জোডি ফস্টার’। চোয়ালের হাড়ে ছড়িয়ে পড়া টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও কিছুদিন পর সেটি আবার ফিরে আসায় জোডি ফস্টারকে বাঁচাতে মানুষের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ‘ইলেক্ট্রোকেমোথেরাপি’ প্রয়োগ করা হয়।

শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসার কয়েক মাস পর সুস্থ হয়ে স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে ২৩ বছর বয়সী এই অজগর। সংশ্লিষ্ট চিকিৎসকদের দাবি, বিশ্বের কোনো সাপের ক্ষেত্রে এ ধরনের চিকিৎসা প্রয়োগের ঘটনা এটিই প্রথম।

হলিউড তারকা জোডি ফস্টারের নামানুসারে নাম রাখা ৫০ কেজি ওজনের রেটিকুলেটেড পাইথন ‘জোডি ফস্টার’ এখন যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায় বাস করে। খাবার কম খাওয়া এবং নিজের আবাসস্থলে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকায় দেখাশোনাকারীরা আশঙ্কা করেন যে সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে।

পরীক্ষার পর তার চোয়ালে ফাইব্রোসারকোমা নামে একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ইয়ান অ্যাশপোল বলেন, প্রথমে জোডির চোয়াল থেকে টিউমারের অংশ এবং আক্রান্ত হাড় অপসারণ করা হয়। এরপর অবশিষ্ট ক্যানসার কোষ ধ্বংস করতে প্রয়োগ করা হয় ইলেক্ট্রোকেমোথেরাপি। এই চিকিৎসায় ব্লিওমাইসিন নামে ক্যানসারের ওষুধের সঙ্গে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পালস ব্যবহার করা হলে ওষুধটি কোষের ভেতরে আরও কার্যকরভাবে প্রবেশ করে।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব স্মল অ্যানিমেল ক্লিনিক্যাল সায়েন্সের হোসে আলভারেজ পিকর্নেল বলেন, ইলেক্ট্রোকেমোথেরাপি একটি উদীয়মান চিকিৎসাপদ্ধতি এবং সাপের ক্ষেত্রে এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। চিকিৎসার কয়েক মাস পর জোডি এখন স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছে। চিড়িয়াখানার কর্মীরা দেখেছেন, সে আগের মতোই খাবারের দিকে ছুটে যাচ্ছে, শিকার আঁকড়ে ধরছে এবং কোনো সমস্যা ছাড়াই গিলে ফেলছে। সর্বশেষ পরীক্ষাতেও তার শরীরে ক্যানসার ফিরে আসার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা