× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ শিল্পকলা একাডেমিতে স্মরণে ও সৃজনে, শ্রদ্ধায় ও শিল্পে কাজী নজরুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:৪৩ পিএম

আজ শিল্পকলা একাডেমিতে স্মরণে ও সৃজনে, শ্রদ্ধায় ও শিল্পে কাজী নজরুল

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম  জয়ন্তী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

‘স্মরণে ও সৃজনে, শ্রদ্ধায় ও শিল্পে কাজী নজরুল ইসলাম’ শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন রয়েছে অন্তর কথা সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মামুন আহমেদ, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজ্ঞুরী কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. আরিফুর রহমান, পিএইচডি, সাহিত্যিক ও গবেষক এবং অর্থ নিয়ন্ত্রক (সেনাবাহিনী), ঢাকা সেনানিবাস। কবি আলফ্রেড খোকন এবং অতিরিক্ত পুলিশ সুপার, ব্যুরো অব ইনভেস্টিগেশন মোহাম্মদ নাছিম মিয়া। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করবেন কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির এক অবিস্মরণীয় নাম। তার সাহিত্যকর্ম, বিদ্রোহী চেতনা, মানবতাবাদ, সাম্যবাদী দর্শন এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে উচ্চারিত সাহসী কণ্ঠ আজও বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনায় গভীরভাবে প্রাসঙ্গিক। নজরুলকে নতুনভাবে পাঠ, উপলব্ধি ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন।

আলোকচিত্র প্রদর্শনীতে নজরুলের জীবন, কর্ম, সময়, সংগ্রাম, শিল্প-সাহিত্য ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার বিভিন্ন দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের কবিতা, গান, নাচ ও মানবিক দর্শনকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষে জাতীয় কবি কাজী নজরুলের জয়ন্তীকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, গবেষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের দর্শনার্থীদের জন্য একটি অর্থবহ সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে। 

উল্লেখ্য ২২ থেকে ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার গ্যালারি ৭-এ তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সর্বস্তরে দর্শনার্থীদের জন্য গ্যলারির দুয়ার উন্মুক্ত। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা