× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাখি সব গপসপ

অদ্বৈত মারুত

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৪:০৭ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

উড়ো উড়ো পাখিদের

কার বাড়ি কোন গাঁয়,

কেউ ছোটে ফুলপুর,

কেউ যায় বনগাঁয়!


ডানা মেলে চিল ওই

নীল বনে দোল খায়

লাল ঠোঁটে টিয়েপাখি

মরিচের ঝোল খায়।


মাছরাঙা নীল জামা

পরে ভাসে মেঘ-নায়

বুট পায়ে চাঁদমামা

হাঁটে নদী মেঘনায়।


লাল লাল সূর্যটা

সাগরে কি ঘুম যায়?

তিমি ঘাসবনে হেঁটে

হাতিশুঁড়ে চুম খায়।


রাজহাঁস মজা পায়

খেলে টোস্ট বিস্কুট

দাঁড়কাক চকলেট

পেলে লাফ বিশ ফুট!


তুলো তুলো মেঘগুলো

বকপাখি, কাশফুল

প্যাঁচাদের গল্পতে

তিতিরেরা মশগুল।


ঝাউপাতা লাউগাছ

চুল হয়ে ওড়ে ওই

আকাশের আলোমুখে

ফড়িঙেরা পড়ে বই।


দিন শেষে পাখি সব

মুড়ে ডানা, কলরব 

ঘুমঘোরে শোনে শুধু

রঙঢঙ গপসপ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা