× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠালের বিচির মুখরোচক স্বাদ

ফারিয়া লাফি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৪:২৫ পিএম

কাঁঠালের বিচির মুখরোচক স্বাদ

কাঁঠালের বিচির মুখরোচক স্বাদ

কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেলেও অবশিষ্ট বিচিগুলো দিয়ে বানিয়ে ফেলা যায় দারুণ কিছু খাবার। এমন কয়েকটি খাবারের রেসিপি রইলো আজকের হেঁশেলে।

ভর্তা

যা যা লাগবে 

কাঁঠালের বিচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, শুকনো মরিচ ভাজা ৩-৪টি, সরিষার তেল।

যেভাবে বানাবেন 

বিচিগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। শুকনো মরিচ ভালো করে ভেজে নিতে হবে। এবার একটি প্লেটে মরিচ ও পেঁয়াজ ভালো করে লবণ দিয়ে ডলে নিতে হবে। এবার বিচিগুলো হাত দিয়ে অথবা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিন। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। 

নিরামিষ

যা যা লাগবে 

আলু ১ কাপ, বেগুন ১ কাপ, কাঁঠালের বিচি ১ কাপ, পেঁয়াজ কুচি সামান্য, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সয়াবিন তেল।

যেভাবে বানাবেন 

প্রথমে তেলে আলু ও কাঁঠালের বিচি ভেজে নিতে হবে। এরপর বেগুন ও সামান্য পেঁয়াজ দিয়ে ভেজে নিন। এরপর আস্তে আস্তে সব মসলা দিয়ে হালকা কষিয়ে এরপর গরম পানি দিয়ে রান্না করে নিন নিরামিষ।

শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা

যা যা লাগবে

লইট্টা শুঁটকি ৫০ গ্রাম, কাঁঠালের বিচি ১ কাপ, পেঁয়াজ ১/২ কাপ, রসুন বাটা ১ চামচ, হলুদ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ বা স্বাদমতো, লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন 

কাঁঠালের বিচিগুলো আগে সিদ্ধ করে নিন। শুঁটকিগুলো ভালো করে গরম পানিতে পরিষ্কার করে নিতে হবে। এরপর সরিষা তেল বা সয়াবিন তেল নিয়ে পেঁয়াজ ভেজে এরপর শুঁটকিগুলোও ভেজে নিবো ভালো করে। এরপর একে একে সব মসলা দিয়ে বিচিগুলো ভেজে নিন। অল্প গরম পানি দিয়ে সবকিছু ভালো করে রান্না করে নিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

কাবাব

যা যা লাগবে 

কাঁঠালের বিচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচের গুঁড়া, লবণ স্বাদমতো, ডিম ১টি, ব্রেডক্রাম্ব, তেল (ভাজার জন্য)।

যেভাবে বানাবেন 

কাঁঠালের বিচিগুলো খুব ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে। এরপর ম্যাশ করে সব মসলা দিয়ে দিন। এরপর ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ১০ মিনিট এর জন্য ফ্রিজে রেখে এরপর ডুবো তেলে ভেজে নিন। ভাত বা পোলাও অথবা স্ন্যাকস হিসেবে দারুণ জমে যাবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা